May 27, 2026
নিউজ,ঢাকা: রাজধানীর দুটি স্থানে অভিযান চালিয়ে একটি পিস্তল, তিন রাউন্ড গুলি, দু’টি প্রাইভেটকার এবং একটি মাইক্রোবাসসহ ১০ জনকে আটক করেছে মহানগর গোয়েন্দা পুলিশ সোমবার মহানগর পুলিশের উপ-পুলিশ কমিশনার মাসুদুর রহমান এ তথ্য নিশ্চিত করেন।
তিনি জানান, রোববার রাতে গোপন সংবাদের ভিত্তিতে রাজধানীর রামপুরা এবং মুগদা এলাকায় অভিযান চালিয়ে ১০ জনকে আটক করা হয়।