May 27, 2026
নিউজ,চবি: চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ে (চবি) ছাত্রলীগের দু’গ্রুপের রক্তক্ষয়ী সংঘর্ষে নিজেদের কর্মী নিহত হওয়ার প্রতিবাদে বিশ্ববিদ্যালয়ের প্রধান ফটকে তালা লাগিয়ে দিয়েছে ছাত্রলীগের একটি গ্রুপ।
সোমবার দুপুর ১২টার দিকে চবি শাটল ট্রেনের বগি ভিত্তিক গ্রুপ ‘সিএফপি’ গ্রুপের ছাত্রলীগ কর্মীরা বিশ্ববিদ্যালয়ের মূল ফটকে তালা দিয়ে বিক্ষোভ করতে থাকে।
বিশ্ববিদ্যালয়ে প্রক্টর সিরাজ উদ্দৌল্লাহ এ তথ্য নিশ্চিত করেছেন।
উল্লেখ্য, রোববার সকালে শাহজালাল হলের সামনে ছাত্রলীগের বিলুপ্ত কমিটির বগি ভিত্তিক দুই গ্রুপ রক্তক্ষয়ী সংঘর্ষে তাপস পাল নামে নিজ দলের এককর্মীকে গুলি করে হত্যা করে ছাত্রলীগের অপর গ্রুপ। চবি শাটল ট্রেনের বগি ভিত্তিক গ্রুপ ‘ভিএক্স’ ও ‘সিএফপি’ গ্রুপের মধ্যে এ ঘটনা ঘটে।