পৃথিবীকে জেনে নিন আপনার ভাষায়….24 Hrs Online Newspaper

পাকিস্তানকে হারিয়ে শিরোপা জার্মানির

Posted on December 15, 2014 | in খেলাধুলা | by

Germany_Hockey_bg_396379217স্পোর্টস ডেস্ক : হকি চ্যাম্পিয়ন্স ট্রফিতে পাকিস্তানকে হারিয়ে চ্যাম্পিয়ন হয়েছে জার্মানি। ফাইনালে পাকিস্তানকে ২-০ গোলে হারিয়েছে জার্মানরা। আর এ জয়ের মাধ্যমে এ আসরে দশমবারের মতো ট্রফি ঘরে তুললো জার্মানি। ম্যাচের ১৮ মিনিট এবং ৫৬ মিনিটে দুটি গোল আসে জার্মান শিবিরে। জার্মানির হয়ে প্রথম গোলটি করেন ওয়েসলি। আর ৫৬তম মিনিটে দলের দ্বিতীয় গোলটি করেন ফুচ। সহ-অধিনায়ক মরিটজ ফারস্তের বাড়ানো বলে গোলটি করেন ২০১২ সালের এফআইএইচের তরুণ খেলোয়াড়ের পুরস্কার পাওয়া ফুচ।
গোল শোধ দিতে চেষ্টা করেও কোনো গোল আদায় করতে পারেনি সেমিফাইনালে ভারতকে হারানো পাকিস্তান হকি দল। সেমিফাইনালে ভারতকে ৪-৩ গোলে হারিয়ে ফাইনালে উঠেছিল পাকিস্তান।
এদিকে, তৃতীয় নির্ধারণী ম্যাচে অস্ট্রেলিয়ার বিপক্ষে ভারত হেরেছে। ফলে, চতুর্থ স্থান নিয়েই সন্তুষ্ট থাকতে হল সর্দার সিং এন্ড কোংকে।

Comments are closed.

সর্বশেষ খবর

আজকের ছবি

www.facebook.com

Tag Cloud