May 27, 2026
ঝিনাইদহ: ঝিনাইদহ শহরে সপ্তম শ্রেনীর এক স্কুলছাত্রীকে কুপিয়ে গুরুত্বর জখম করেছে এক বখাটে। ওই ছাত্রীর নাম মৌ আক্তার (১৩)। রোববার সকালে স্কুলে যাওয়ার পথে শহরের কাঞ্চননগরে তাকে উপর্যুপুরি ছুরিকাঘাত করে ওই বখাটে পালিয়ে যায়। পরে মৌকে গুরুত্বর অবস্থায় উদ্ধার করে ঝিনাইদহ সদর হাসপাতালে ভর্তি করা হয়েছে।
মৌ উপজেলার ধোপাঘাটা-গোবেন্দপুর গ্রামের নজরুল ইসলামের মেয়ে।
তার দুই বান্ধবী ফজর আলী গার্লস স্কুলে পরীক্ষা দিতে যাচ্ছিল। পথিমধ্যে শহরের কাঞ্চনগরে পৌছালে এক বখাটে তাকে উত্ত্যক্ত করতে থাকে। এ সময় তারা প্রতিবাদ করলে ওই বখাটে ছুরি দিয়ে মৌকে এলোপাতাড়ি কুপিয়ে মারাত্মক জখম করে পালিয়ে যায়। তবে বখাটের নাম পরিচয় জানা যায়নি। পরে স্থানীয়রা রক্তাক্ত অবস্থায় মৌকে উদ্ধার করে হাসপাতালে ভর্তি করে।
সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা শাহাবুদ্দিন আজাদ ঘটনার সত্যতা ¯স্বীকার করে জানান, ওই বখাটেকে আটক করার চেষ্টা চলছে।