May 26, 2026
বেগম খালেদা জিয়াকে ‘মিথ্যাচারের রাণী’ আখ্যায়িত করে তথ্যমন্ত্রী হাসানুল হক ইনু বলেছেন, ‘তিনি মিথ্যাচারকে শিল্পে পরিণত করেছেন।’
বিকেলে সচিবালয়ের তথ্য অধিদপ্তরের সম্মেলন কক্ষে আয়োজিত এক সংবাদ সম্মেলনে তিনি এসব কথা বলেন। শনিবার নারায়ণগঞ্জে বিএনপির সমাবেশে বেগম খালেদা জিয়ার দেয়া বিভিন্ন বক্তব্যের জবাব দিতে এ সংবাদ সম্মেলনের আয়োজন করা হয়।
, ‘খালেদা জিয়া প্রতিনিয়ত তার দলের নেতাকর্মীদের গুম ও খুন করা হচ্ছে বলে অভিযোগ করে যাচ্ছেন। কিন্তু শুধু অভিযোগ করলেই হবে না। তাদের নামের তালিকাসহ বিস্তারিত তথ্য দিতে হবে। তিনি যদি গুম-খুনের তালিকা দিতে না পারেন, তাহলে ভবিষ্যতে যেন এ ধরনের মিথ্যাচার না করেন।’
সঙ্গে বৈঠক প্রসঙ্গে তথ্যমন্ত্রী বলেন, ‘তিনি সত্য গোপন করেছেন। উনি মিথ্যাচারের রাণী। সাহস থাকলে তিনি বৈঠকের কথা আগে থেকে জানাতে পারতেন, সরকার নিরাপত্তা দিতো।’
সঙ্গে ওই বৈঠকে অংশগ্রহণকারী একজন বিশেষ ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওএসডি) যুগ্ম-সচিবকে বাধ্যতামূলক অবসরে পাঠানোর বিষয়ে মন্ত্রী বলেন, ‘অবসর গতানুগতিক রীতি।’ নারায়ণগঞ্জের জনসভায় বেগম জিয়া অভিযোগ আনেন, ‘আওয়ামী লীগ সরকারের আমলে যে পরিমাণ লোক খুন হয়েছে একাত্তর সালেও এতো লোক মারা যায়নি।’ সাবেক প্রধানমন্ত্রীর এমন বক্তব্যের নিন্দা জানিয়ে হাসানুল হক ইনু বলেন, ‘এ বক্তব্যের মাধ্যমে বেগম জিয়া মুক্তিযুদ্ধ ও শহীদদের প্রতি অসম্মান প্রদর্শন করেছেন। মুক্তিযুদ্ধের ৩০ লাখ শহীদের প্রতি তার ন্যূনতম সম্মানবোধ থাকলে এমন উদাহরণ দিতে পারতেন না।’ বিএনপি চেয়ারপারসনের ওই বক্তব্যের বিষয়ে ওপেন চ্যালেঞ্জ ছুড়ে দিয়ে মন্ত্রী তাকে ১৬ ডিসেম্বরের আগেই বক্তব্য প্রত্যাহারের আহ্বান জানান।