পৃথিবীকে জেনে নিন আপনার ভাষায়….24 Hrs Online Newspaper

৩৬৪ রানের পাহাড়ে পাকিস্তান

Posted on December 14, 2014 | in খেলাধুলা | by

200815স্পোর্টস ডেস্ক : নিউজিল্যান্ডের বিপক্ষে শারজায় রীতিমত রানের পাহাড়ে চড়েছে পাকিস্তান। তৃতীয় ওয়ানডেতে আহমেদ শেহজাদের সেঞ্চুরি আর আফ্রিদির ঝড়ো হাফ সেঞ্চুরিতে কিউইদের বিপক্ষে ৭ উইকেটে ৩৬৪ রান করেছে তারা।
ম্যাচের ওয়ানডে সিরিজের প্রথম দুটিতে জিতেছে দু’পক্ষই। অথ্যাৎ শারজায় দু’দল মাঠে নেমেছে এগিয়ে যাওয়ার লক্ষ্যেই। সেই লড়াইয়ে আপাতত এগিয়ে পাকিস্তানই। অধিনায়ক মিসবাহ-উল হকের ইনজুরিতে ভারপ্রাপ্ত নেতৃত্বের দায়িত্বে আফ্রিদি।
নেতৃত্বেই কিউইদের ওপর বিশাল রানের বোঝা চাপিয়ে দিল পাকিস্তান। মূলত আহমেদ শেহজাদের ১১৩ আর ২৬ বলে আফ্রিদির ৫৫ রানের ঝড়ো ইনিংসেই এতবড় সংগ্রহের পথে এগিয়ে যায় পাকিস্তানিরা।
আর শেহজাদ মিলেই বড় ইনিংসের সূচনা করেন। দু’জন গড়েন ৬৩ রানের জুটি। এরপর ইউনিস খানকে নিয়ে ৭০ রানের জুটি গড়েন শেহজাদ। ইউনিস আউট হয়ে গেলেও ক্যারিয়ারের ষষ্ঠ সেঞ্চুরি পেতে খুব বেশি অপেক্ষা করতে হয়নি শেহজাদকে।
ঝড় তোলেন ম্যাট হেনরি। পর পর দুই বলে ফিরিয়ে দেন শেহজাদ (১১৩) আর আসাদ শফিককে (২৩)। ১২টি চার আর ২টি ছক্কার সাহায্যে এই ইনিংস সাজান আহমেদ শেহজাদ।
আফ্রিদি আর হারিস সোহেল মিলে গড়েন ৮৯ রানের জুটি। আফ্রিদির ইনিংসে ছিল ৬টি চার আর ৩টি ছক্কার মার। হারিস সোহেল খেলেন ৩৯ রানের ইনিংস। শেষ দিকে সরফরাজ আহমেদ ১৪ বলে ৩০ এবং সোহেল তানভির করেন ৯ বলে ১৭ রান।
পর্যন্ত পাকিস্তানের সংগ্রহ দাঁড়াল ৭ উইকেট হারিয়ে ৩৬৪ রান। ওয়ানডে ক্রিকেটের ইতিহাসে নিজেদের তৃতীয় সর্বোচ্চ সংগ্রহ দাঁড় করাল পাকিস্তান। সর্বোচ্চ ইনিংস ৩৮৫ রানের, বাংলাদেশের বিপক্ষে এবং দ্বিতীয় সর্বোচ্চ ৩৭১ রানের, শ্রীলংকার বিপক্ষে।

Comments are closed.

সর্বশেষ খবর

আজকের ছবি

www.facebook.com

Tag Cloud