পৃথিবীকে জেনে নিন আপনার ভাষায়….24 Hrs Online Newspaper

‘ভারতের ষড়যন্ত্রেই নিষিদ্ধ আজমল–হাফিজ’

Posted on December 14, 2014 | in খেলাধুলা | by

saeed-ajmal-pakistan-actionস্পোর্টস ডেস্ক : সাঈদ আজমল আর মোহাম্মদ হাফিজের বোলিং অ্যাকশনকে অবৈধ আখ্যা দিয়ে নিষিদ্ধ করার পেছনে ভারতের কালো হাত রয়েছে বলে মন্তব্য করেছেন সাবেক পাকিস্তান ক্রিকেট বোর্ড (পিসিবি) চেয়ারম্যান জাকা আশরাফ।
ঠিক আগ মুহূর্তে দলের দুই গুরুত্বপূর্ণ বোলারের নিষিদ্ধ হওয়ার পেছনে ‘ষড়যন্ত্র-তত্ত্ব’ খুঁজে পেলেন জাকা আশরাফ। মাত্র তিন মাসের ব্যবধানে এই দুই বোলারকে নিষিদ্ধ করেছে আইসিসি।
সেপ্টেম্বরেই বিশ্বের অন্যতম সেরা স্পিনার সাঈদ আজমলকে বোলিং অ্যাকশন অবৈধ ঘোষণা দিয়ে নিষিদ্ধ করে আইসিসি। আর গত সপ্তাহে নতুন করে নিষেধাজ্ঞার খাঁড়া নেমে এলো মোহাম্মদ হাফিজের ওপর।
ক্রিকেটে বোর্ড (পিসিবি) চাইছে বিশ্বকাপের আগে দু’জনকে বৈধভাবে পেতে এবং তাদের দু’জনকে যেন দলে রাখা যায় সে ব্যবস্থা করতে। এ জন্য আইসিসি অনুমোদিত গবেষণাগারে দুজনকে অনানুষ্ঠানিকভাবে পরীক্ষা করাতে। সে ক্ষেত্রে ভারতের চেন্নাইয়ে হতে পারে দুজনের পরীক্ষা।
বলেন, ‘এ দু’জনকে চেন্নাই পাঠিয়ে আসলে কোনো লাভ হবে না। কারণ, আমি মনে করি সাঈদ (আজমল) ও হাফিজকে আন্তর্জাতিক ক্রিকেটে বোলিং থেকে নিষিদ্ধ করার পেছনে ভারতেরই হাত রয়েছে। আমার বিশ্বাস, বিশ্বকাপ থেকে দুজনকে ছিটকে ফেলতেই ভারত তার প্রভাব খাটিয়েছে। বায়োমেকানিক পরীক্ষার জন্য দুজনকে অস্ট্রেলিয়ায় আইসিসি অনুমোদিত গবেষণাগারে পাঠালে বরং ভালো হবে।’
হাফিজ কিংবা আজমলকে ভারতে না পাঠানো উচিৎ সে ব্যাখ্যাও দিলেন জাকা আশরাফ,‘শিকারকে ক্ষুধার্ত সিংহের খাঁচায় ঢুকিয়ে আশা করছেন কোনো ক্ষতি হবে না?’ আশরাফ যা-ই মনে করুন না কেন, এরই মধ্যে চেন্নাইয়ে আইসিসি অনুমোদিত গবেষণাগারে একটি আন-অফিশিয়াল পরীক্ষার জন্য হাফিজের ভিসার আবেদন করেছে পিসিবি। একই ব্যবস্থা করা হচ্ছে আজমলের জন্যও।

Comments are closed.

সর্বশেষ খবর

আজকের ছবি

www.facebook.com

Tag Cloud