পৃথিবীকে জেনে নিন আপনার ভাষায়….24 Hrs Online Newspaper

বিএনপির আন্দোলনে দেশবাসী আসে না

Posted on December 14, 2014 | in জাতীয় | by

fe42ic3nস্টাফ রিপোর্টার : আওয়ামী লীগ সভানেত্রী ও প্রধানমন্ত্রী শেখ হাসিনা বলেছেন, ‘খালেদা জিয়ার আন্দোলন যুদ্ধাপরাধীদের রক্ষার আন্দোলন। এ আন্দোলনে জনগণ সারা দেবে না। বিএনপির আন্দোলনে এখন আর দেশবাসী আসে না।’
বিকেলে রাজধানীর কৃষিবিদ ইনস্টিটিউট মিলনায়তনে আওয়ামী লীগ আয়োজিত এক আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন তিনি।
বলেন, ‘জিয়াউর রহমান অবৈধভাবে ক্ষমতায় এসে রাজাকার-আলবদরদের মন্ত্রী বানিয়েছিলেন। তারই পদাঙ্ক অনুসরণ করে খালেদা জিয়াও গণহত্যাকারী রাজাকার-আলবদর বাহিনীর প্রধান নিজামী-মুজাহিদকে মন্ত্রী বানিয়েছিলেন।’
নামে বাস, রেলে আগুন দিয়ে এক-একটা পরিবারকে ধ্বংস করে দিয়েছে। তারা আন্দোলনের নামে এতো বেশি কোরআন শরিফ পুড়িয়েছে যা পৃথিবীর কোনো দেশে হয়নি। তাই দেশের মানুষ বিএনপির কাছ থেকে মুখ ফিরিয়ে নিয়েছে। তাদের ডাকে দেশবাসী আসে না।’
এগিয়ে যাচ্ছে উল্লেখ করে প্রধানমন্ত্রী বলেন, ‘আর্ন্তজাতিক বিশ্বে বাংলাদেশ সুনাম অর্জন করেছে। অর্থনীতিতে এগিয়ে যাচ্ছে।’
বুদ্ধিজীবীদের স্মৃতির প্রতি শ্রদ্ধা জানিয়ে প্রধানমন্ত্রী বলেন, ‘শহীদদের রক্তভেজা পতাকা প্রয়োজনে বুকের রক্ত দিয়ে রক্ষা করবো। আজ এটাই আমাদের শপথ।’
, ‘পাকিস্তানের দালালরা যেন আর ক্ষমতায় না আসতে পারে, ক্ষমতায় এসে জনগণের জীবন নিয়ে ছিনিমিনি খেলতে না পারে সেজন্য সবাইকে সতর্ক থাকতে হবে।’
সভাপতিত্ব করেন আওয়ামী লীগের সভাপতি মণ্ডলীর সদস্য ও জাতীয় সংসদের উপনেতা সৈয়দা সাজেদা চৌধুরী।

Comments are closed.

সর্বশেষ খবর

আজকের ছবি

www.facebook.com

Tag Cloud