May 26, 2026
এসএসসি পরীক্ষার ফরম পূরণে শিক্ষার্থীদের কাছে থেকে নির্ধারিত ফিয়ের চেয়ে অতিরিক্ত অর্থ আদায় কেন অবৈধ ঘোষণা করা হবে না তা জানতে চেয়ে রুল জারি করেছেন হাইকোর্ট। একইসঙ্গে আগামী ৬ জানুয়ারি ২০টি স্কুলের প্রধান শিক্ষক ও ব্যবস্থাপনা কমিটির সভাপতিকে হাইকোর্টে হাজির হয়ে এ বিষয়ে কারণ দর্শানোর নির্দেশ দেয়া হয়েছে।
বিচারপতি কাজী রেজাউল হক ও বিচারপতি আবু তাহের মোহাম্মাদ সাইফুর রহমানের সমন্বয়ে গঠিত হাইকোর্ট বেঞ্চ এ আদেশ দেন।
অর্থ আদায়ের বিষয়ে কারণ দর্শানোর জন্য আজ রোববার দিন ধার্য থাকলেও ওই ২০টি বিদ্যালয়ের কেউই আজ হাজির হননি। পরে এ বিষয়ে তাদের বিরুদ্ধে আদালত অবমাননার অভিযোগ করা হয়।
, সরকারি ও বেসরকারি স্কুলে অতিরিক্ত ভর্তি ফি আদায়ের বিষয়টি চ্যালেঞ্জ করে গত ৭ ডিসেম্বর হাইকোর্টে একটি রিট দায়ের করেন আইনজীবী শামসুল হক কাঞ্চন, সঞ্জীব কুমার সাহা ও বিমল সমাদ্দার। আদালতে রিটটির শুনানি করেন রিটকারী আইনজীবী শামসুল হক কাঞ্চন। অপরদিকে রাষ্ট্রপক্ষে ছিলেন ডেপুটি অ্যাটর্নি জেনারেল বিশ্বজিৎ রায়।