April 23, 2026
ঢাকা: বিএনপি চেয়ারপার্সন খালেদা জিয়াকে নির্দেশ করে প্রধানমন্ত্রী শেখ হাসিনা বলেছেন, ‘শকুনের দোয়ায় গরু মরে না’। শুক্রবার বিকেলে গণভবনে সাম্প্রতিক সার্ক শীর্ষ সম্মেলনে যোগ দিতে নেপাল সফর ও মালয়েশিয়ার রাষ্ট্রীয় সফর নিয়ে সংবাদ সম্মেলনে এক প্রশ্নের জবাবে এই মন্তব্য করেন প্রধানমন্ত্রী। এক প্রশ্নের জবাবে শেখ হাসিনা বলেন, বিএনপি নেত্রী নানাভাবে হুমকি ধমকি ও নানা মন্তব্য করে যাচ্ছেন- তার এসব কথায় আমি ভয় পাই না, উদ্বিগ্নও হই না। এ প্রসঙ্গে ২০০৫-২০০৬ সালে তৎকালীণ প্রধানমন্ত্রী হিসেবে খালেদা জিয়ার বিভিন্ন বক্তব্য স্মরণ করে শেখ হাসিনা বলেন, সে সময় তিনি বলতেন, আমি আর কখনোই প্রধানমন্ত্রী তো দূরের কথা বিরোধী দলীয় নেতাও হতে পারবো না। কিন্তু এখন তার নিজের ক্ষেত্রেই সেটা ঘটেছে।