April 23, 2026
ঢাকা: বিএনপির চেয়ারপারসন খালেদা জিয়ার সঙ্গে প্রশাসনের বর্তমান যেসব কর্মকর্তা গতকাল বৃহস্পতিবার রাতে বৈঠক করেছেন, তাঁদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে বলে জানিয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। প্রধানমন্ত্রী বলেন, আইন তার আপন গতিতে চলবে। শুক্রবার অষ্টাদশ সার্ক শীর্ষ সম্মেলন ও মালয়েশিয়া সফরের অভিজ্ঞতা জানাতে সংবাদ সম্মেলন করছেন প্রধানমন্ত্রী। সেখানে সাংবাদিকদের বিভিন্ন প্রশ্নের জবাব দিচ্ছেন তিনি। বিকেল চারটায় গণভবনে এই সংবাদ সম্মেলন শুরু হয়।