পৃথিবীকে জেনে নিন আপনার ভাষায়….24 Hrs Online Newspaper

পাখির টানে জাবিতে মজীনা

Posted on December 5, 2014 | in সারা দেশ | by

originalনিজস্ব প্রতিনিধি: প্রটৌকল ছাড়াই অতিথি পাখির টানে জাহাঙ্গীর নগর বিশ্ববিদ্যালয় ঘুরে গেলেন বাংলাদেশে নিযুক্ত মার্কিন রাষ্ট্রদূত ড্যান ডব্লিউ মজীনা। এ সময় তিনি দূরবীন দিয়ে পাখি পর্যবেক্ষণ শেষে ক্যাম্পাসের চা বিক্রেতা শিশুদের সঙ্গে চা পান করেন। আজ শুক্রবার সকাল সাড়ে দশটার দিকে কোন প্রটোকোল ছাড়াই তিনি বিশ্ববিদ্যালয়ে যান। এরপর অতিথি পাখি দেখার জন্য ক্যাম্পাসের বিভিন্ন লেক পরিদর্শন করেন। এরপর ঢাকার উদ্দেশ্যে রওনা হওয়ার আগে মজীনা সাংবাদিকদের বলেন, ‘আমি একজন পাখিপ্রেমী মানুষ। ঢাকার পাশে হওয়ায় শীতের শুরুতেই অতিথি পাখিদের উড়াল দেখতে জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে ছুটে আসি।’ এ বিষয়ে বিশ্ববিদ্যালয়ের প্রক্টর অধ্যাপক ডক্টর তপন কুমার সাহা বলেন, ‘উনি (মজীনা) কাউকে জানিয়ে আসেননি। পাখি দেখতে নিজ উদ্যোগেই তিনি ক্যাম্পাসে এসেছেন।’

Comments are closed.

সর্বশেষ খবর

আজকের ছবি

www.facebook.com

Tag Cloud