পৃথিবীকে জেনে নিন আপনার ভাষায়….24 Hrs Online Newspaper

তিন বছর পর পপি

Posted on November 25, 2014 | in বিনোদন | by

popi-nirabবিনোদন ডেস্ক : দীর্ঘ তিন বছর পর রূপালী পর্দায় দেখা যাবে জাতীয় চলচ্চিত্র পুরস্কার প্রাপ্ত নায়িকা পপিকে। ২৮ নভেম্বর সারা দেশে মুক্তি পেতে যাচ্ছে চিত্রনায়িকা পপি অভিনীত সিনেমা ‘চার অক্ষরের ভালোবাসা’। এ সিনেমায় তার সহশিল্পী ফেরদৌস ও নিরব। সিনেমাটি পরিচালনা করেছেন জাকির খান।
পপি বলেন, ‘চার অক্ষরের ভালোবাসা’ সিনেমায় দর্শকরা পরিপূর্ণ একটি ভালবাসার গল্প দেখতে পাবে।আশা করছি, সিনেমাটি দেখতে দর্শক প্রেক্ষাগৃহে যাবেন।’
তিন বছর আগে পপি অভিনীত সিনেমা ‘গার্মেন্টস কন্যা’ মুক্তি পেয়েছিল। সেরা অভিনেত্রী হিসেবে তিনবার জাতীয় চলচ্চিত্র পুরস্কার পেয়েছেন পপি। যেসব সিনেমায় অভিনয় গুণের জন্য তিনি জাতীয় চলচ্চিত্র পুরস্কার পেয়েছেন, সেগুলো হচ্ছে- কালাম কায়সারের ‘কারাগার’, নারগিস আক্তারের ‘মেঘের কোলে রোদ’ এবং ওহিদুজ্জামান ডায়মন্ডের ‘গঙ্গাযাত্রা’।

Comments are closed.

সর্বশেষ খবর

আজকের ছবি

www.facebook.com

Tag Cloud