পৃথিবীকে জেনে নিন আপনার ভাষায়….24 Hrs Online Newspaper

কাঠমান্ডুর উদ্দেশে প্রধানমন্ত্রীর ঢাকা ত্যাগ

Posted on November 25, 2014 | in জাতীয় | by

iiiনিজস্ব প্রতিবেদক : দক্ষিণ এশীয় আঞ্চলিক সহযোগিতা সংস্থার (সার্ক) ১৮তম শীর্ষ সম্মেলনে যোগ দিতে নেপালের রাজধানী কাঠমান্ডুর উদ্দেশে ঢাকা ত্যাগ করেছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। মঙ্গলবার বেলা ৩টায় বাংলাদেশ বিমানের একটি ভিভিআইপি ফ্লাইটে করে প্রধানমন্ত্রী ও তার সফরসঙ্গীরা হজরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর ত্যাগ করেন। দুদিনব্যাপী এ শীর্ষ সম্মেলন ২৬ নভেম্বর কাঠমান্ডুর ভ্রীকুটি মন্ডপে অবস্থিত রাষ্ট্রীয় সভাগৃহে শুরু হবে। এবারের শীর্ষ সম্মেলনের প্রতিপাদ্য হচ্ছে- ‘শান্তি ও সমৃদ্ধির জন্য আরো ঘনিষ্ঠ সম্পর্ক’। পররাষ্ট্র মন্ত্রণালয় সূত্রে জানা গেছে, ফ্লাইটটি নেপালের স্থানীয় সময় বিকেল সোয়া ৪টায় কাঠমান্ডুর ত্রিভুবন আন্তর্জাতিক বিমানবন্দরে অবতরণ করবে। বিমানবন্দরে উষ্ণ অভ্যর্থনা শেষে প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে এক আনুষ্ঠানিক মোটর শোভাযাত্রা সহকারে হোটেল ক্রাউন প্লাজা সলটিতে নিয়ে যাওয়া হবে। নেপাল সফরকালে তিনি এ হোটেলে অবস্থান করবেন।

প্রধানমন্ত্রী সম্মেলনের উদ্বোধনী অধিবেশনে সার্কের অন্যান্য সদস্যদেশগুলোর রাষ্ট্র ও সরকারপ্রধানদের সঙ্গে উপস্থিত থাকবেন ও ভাষণ দেবেন। শেখ হাসিনা ও সার্কের অন্য নেতারা কাঠমান্ডুর প্রেসিডেন্ট ভবনে নেপালের প্রেসিডেন্ট রামবরণ যাদবের সঙ্গে সাক্ষাৎ করবেন। তারা নেপালের প্রেসিডেন্টের দেওয়া ভোজসভায়ও যোগ দেবেন। আগামী ২৮ নভেম্বর প্রধানমন্ত্রীর দেশে ফেরার কথা রয়েছে।

Comments are closed.

সর্বশেষ খবর

আজকের ছবি

www.facebook.com

Tag Cloud