পৃথিবীকে জেনে নিন আপনার ভাষায়….24 Hrs Online Newspaper

ওজন কমাতে ক্যাটরিনার কৌশল

Posted on November 25, 2014 | in বিনোদন | by

255742_192282897588485_2034893422_nবিনোদন ডেস্ক : বলিউডের নায়িকা মানেই ছিপছিপে গড়নের অধিকারী। যত বেশি স্লিম, তত বেশি সুন্দর ও ফিট এমনটাই বলিউডের ট্রেন্ড। এজন্য বলিউডের শীর্ষ নায়িকারা শত ব্যস্ততার মাঝেও নিয়মিত জিমে যাওয়াটাকে প্রাধান্য দিয়ে থাকেন।
কিন্তু এই ফিগার ধরে রাখার চর্চায় সম্প্রতি পিছিয়ে পরেছিলেন বলিউডের বার্বি ডল ক্যাটরিনা কাইফ। শুটিংয়ে কাঁধে চোট পাওয়ায় ডাক্তারের পরামর্শ অনুযায়ী বেশ কয়েক মাস ধরে রেস্টে আছেন ক্যাটরিনা। আর এর ফলে নাকি বেশ কিছুটা ওজন বাড়িয়ে ফেলেছেন তিনি।
তবে পর্দায় দর্শকদের হতাশ করবেন না ক্যাটরিনা। জানা গেছে, জিমে যেতে না পারলেও, বিকল্প কৌশল হিসেবে খাবার মেন্যুতে বেশ রদবদল করেছেন তিনি।
ওজম বাড়ার কারণে বলিউডের এই বার্বি ডল ইদানিং ‘ম্যাকরো-বায়োটিক ডায়েট’ করছেন। প্রতি দু’ঘন্টা অন্তর তিনি খাচ্ছেন কিছু স্পেশাল খাবার। এভাবে কিছুটা ওজন কমিয়েও ফেলেছেন তিনি।

Comments are closed.

সর্বশেষ খবর

আজকের ছবি

www.facebook.com

Tag Cloud