পৃথিবীকে জেনে নিন আপনার ভাষায়….24 Hrs Online Newspaper

আইনের শাসন থাকলে লতিফকে নিয়ে এমন নাটক হতো না: মাহবুব

Posted on November 25, 2014 | in রাজনীতি | by

Mahbub-300x165স্টাফ রিপোর্টার : বিএনপির স্থায়ী কমিটির সদস্য ও সাবেক সেনাপ্রধান লে.জে. মাহবুবুর রহমান বলেছেন, দেশে আইনের শাসন এবং গণতন্ত্র নেই এর স্পষ্ট প্রমাণ হচ্ছে বিমানবন্দরে লতিফ সিদ্দিকিকে গ্রেফতার না করা। গ্রেফতারি পরোয়ানা থাকা সত্ত্বেও তিনি বিমানবন্দরে নামলেন এবং জুয়েল আইচের জাদু’র মতো হাওয়া হয়ে গেলেন। আইনের শাসন থাকলে তাকে গ্রেফতার নিয়ে এমন নাটক হতো না।
মঙ্গলবার দুপুরে জাতীয় প্রেস ক্লাব হলরুমে দেশপ্রেমিক নাগরিক পার্টি আয়োজিত ‘গণতন্ত্র ও মানবাধিকার প্রতিষ্ঠায় আমাদের করণীয়’ শীর্ষক আলোচনা সভায় তিনি এসব কথা বলেন।
মাহবুবুর রহমান বলেন, “মানবাধিকার এবং গণতন্ত্র এই দুটি একে অপরের সঙ্গে জড়িত। যেখানে মানবাধিকারের লঙ্ঘন হয় সেখানে গণতন্ত্র থাকে না।”
তিনি বলেন, “দেশে যে যাকে পারছে হত্যা করছে। সমাজ, ধর্ম, ইসলাম কোনো কিছুই এখন নিরাপদ নয়। দুরারোগ্য, ব্যধিগ্রস্ত হয়ে পড়ছে দেশের রাজনৈতিক সংস্কৃতি। দুর্নীতির চিত্র বুড়িগঙ্গার পানির মতো কালো-নোংরা। এর মূল কারণ হচ্ছে গণতন্ত্রের শূন্যতা।”
৫ জানুয়ারির নির্বাচনের মাধ্যমে দেশে এই গণতন্ত্রের শূন্যতা সৃষ্টি হয়েছে উল্লেখ করে সাবেক এই সেনাপ্রধান বলেন, “একদলীয় সরকার ব্যবস্থা এখন এক দলীয় রাষ্ট্র ব্যবস্থায় পরিণত হয়েছে। যা জাতির জন্য অত্যন্ত ভয়াবহ।”
সভায় সংগঠনের সভাপতি আহসান উল্লাহ শামীমের সভাপতিত্বে আরো বক্তব্য দেন- বাংলাদেশ মুসলিম লীগের চেয়ারম্যান অ্যাডভোকেট নুরুল হক মজুমদার, স্বাধীনতা ফোরামের সভাপতি আবু নাছের মোহাম্মদ রহমতুল্লাহ প্রমুখ।

Comments are closed.

সর্বশেষ খবর

আজকের ছবি

www.facebook.com

Tag Cloud