April 16, 2026

নিউজ ডেস্ক,ঢাকা:
মহাধুমধামে জর্দানে বৃহস্পতিবার ইরাকের সাবেক প্রেসিডেন্ট সাদ্দাম হোসেনের নাতনি বানিন হোসেনের বিয়ে অনুষ্ঠিত হয়েছে। বহুল প্রচারিত ব্রিটিশ ট্যাবলয়েড সোমবার ঐতিহ্যবাহী ‘গায়ে হলুদ’ অনুষ্ঠানের কিছু ছবিও প্রকাশ করেছে।
সাদ্দামের এই নাতনি তার বড়মেয়ে রাঘাদের মেয়ে। ‘গায়ে হলুদ’ অনুষ্ঠানে বানিন গাঢ় গোলাপি আরবি পোশাক পরেন। অনুষ্ঠানের একপর্যায়ে তিনি তার হবু স্বামীর সাথে ছবিও তোলেন।
-কন্যা রাঘাদ তার মেয়ের হয়ে কাবিন-নামায় স্বাক্ষর করেন। বানিনের স্বামীর নাম বদর রাদ মাহমুদ নাসের। তার পরিচয় প্রকাশ করা হয়নি। হবু স্বামীর সাথে বানিন হোসেন।
হোসেন ১৯৯৬ সালে রাঘাদের স্বামী হোসেন কামাল আল-মজিদকে হত্যা করেন বলে অভিযোগ রয়েছে। তিনি সাদ্দামকে উৎখাতের ষড়যন্ত্র করেছিলেন বলে ধারণা করা হয়।
অনুষ্ঠানের ছবিগুলো ইনস্টাগ্রামে ছবিগুলো আপলোড করেছেন। অনুষ্ঠানটি জর্দানে হয়। মার্কিন অভিযানে সাদ্দাম হোসেনের পতন ঘটলে তার পরিবারের বেশির ভাগ সদস্য জর্দানে পাড়ি জমান।