পৃথিবীকে জেনে নিন আপনার ভাষায়….24 Hrs Online Newspaper

পিএসসি পরীক্ষার প্রশ্নপত্র ফাঁসের দায় নিলেন গণশিক্ষামন্ত্রী

Posted on November 25, 2014 | in শিক্ষা ও সংস্কৃতি | by

ঢাকা:  প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রী মোস্তাফিজুর রহমান বলেছেন, ‘যেহেতু আমিই দায়িত্বে আছি, তাই প্রশ্ন ফাঁসের দায় আমাকেই নিতে হবে। তবে প্রশ্নপত্র ফাঁস হয়েছে, এমন কোনো খবর জেলা প্রশাসকদের কাছ থেকে এখনো আসেনি।’
সচিবালয়ে পিএসসি পরীক্ষার প্রশ্নপত্র ফাঁস হওয়া সংক্রান্ত এক প্রশ্নের জবাবে তিনি একথা বলেন।
, ‘আপনাদের (সাংবাদিক) কাছ থেকে এবং বিভিন্ন পত্রপত্রিকায় খবর এসেছে যে, ফাঁস হওয়া প্রশ্নপত্রের কোনো কোনো জায়গায় ৬০ থেকে ৭০ ভাগ মিল আছে।’
মন্ত্রী বলেন, ‘ফেসবুকেও এ ধরনের প্রশ্নপত্র ফাঁস করে দেয়া হচ্ছে। বলা হয়েছে, ‘আমরা ফাঁস করেছি এবং আরো করবো। এটা তারা কোন উদ্দেশ্যে করছে তা জানি না।’
প্রশ্নপত্রের শতভাগ মিল আছে এমন প্রশ্নপত্র আমাদের কাছে আছে, সে ক্ষেত্রে আপনি কী ব্যবস্থা নেবেন- এমন প্রশ্নের জবাবে মন্ত্রী বলেন, ‘আমরা হুট করে পরীক্ষা বাতিলের সিদ্ধান্ত নিতে পারি না। এর আগে খোঁজ নিতে হবে কোন অঞ্চলে এর কতোটা প্রভাব পড়েছে। কতেটা ফাঁস হয়েছে। এরপর উপযুক্ত কর্তৃপক্ষের কাছ থেকে রিপোর্ট পাওয়ার পর ব্যবস্থা নেয়া হবে।’
ফাঁসের ক্ষেত্রে কর্তৃপক্ষের কোনো দুর্বলতা আছে কি না এমন প্রশ্নে মন্ত্রী বলেন, ‘নিশ্চয়ই আছে। তা না হলে ফাঁস হলো কীভাবে? আজ মন্ত্রণালয়ের বৈঠক আছে। বৈঠকে প্রশ্ন ফাঁসের ব্যাপারে সিদ্ধান্ত নেয়া হবে।’
ফাঁসের দায় নেবে কে, এমন প্রশ্নের জবাবে তিনি বলেন, ‘যেহেতু আমিই দায়িত্বে আছি, তাই প্রশ্ন ফাঁসের দায় আমাকেই নিতে হবে। ভালোরও দায়ও আমাকে নিতে হবে, মন্দটার দায়ও আমাকে নিতে হবে।’

Comments are closed.

সর্বশেষ খবর

আজকের ছবি

www.facebook.com

Tag Cloud