April 18, 2026

ঢাকা: ত্রাণ ও দুর্যোগ ব্যবস্থাপনামন্ত্রী মোফাজ্জল হোসেন চৌধুরী মায়া বলেছেন, ‘আন্দোলন করে শেখ হাসিনার সরকারকে উৎখাত করা যাবে না। তারা হরতাল ডাকে, কিন্তু রাস্তায় কোন কর্মী খুঁজে পাওয়া যায় না। মানুষ ভোগান্তিতে পরে। এই ভোগান্তি যাতে না হয় সে জন্য আমাদের রাজপথে থাকতে হবে।’।
মঙ্গলবার সকালে রাজধানীর বঙ্গবন্ধু এভিনিউয়ে জননেত্রী সৈনিক লীগ আয়োজিত এক আলোচনা সভায় তিনি এ মন্তব্য করেন।
ত্রাণ ও দুর্যোগ ব্যবস্থাপনামন্ত্রী বলেন, আন্দোলন করে শেখ হাসিনার সরকারকে উৎখাত করা যাবে না।
মায়া বলেন,যড়ষন্ত্রই যতোই হোক না কেন, রাজপথে বিএনপিকে মোকাবেলা করা হবে।
, ‘আপনারা ষড়যন্ত্র করবেন আর আমরা চুপ করে বসে থাকবো, এটা ভেবে থাকলে ভুল করবেন। আপনাদের কোন প্রকার ছাড় দেয়া হবেনা। আর যারা ঘোলা পানিতে মাছ শিকার করতে চেয়েছিলেন, তারাও সুযোগ পাবেন না।’