পৃথিবীকে জেনে নিন আপনার ভাষায়….24 Hrs Online Newspaper

৭ কোটি আইফোন বিক্রির পরিকল্পনা করেছে অ্যাপল

Posted on November 25, 2014 | in তথ্যপ্রযুক্তি | by

gsmarena_001প্রতিবেদক: প্রায় ৭ কোটি ১৫ লাখ আইফোন বিক্রির লক্ষ্যমাত্রা নির্ধারণ করেছে অ্যাপল। এমন তথ্য জানিয়ে একটি প্রতিবেদন প্রকাশ করেছেন কেজিআই সিকিউরিটিজের মিং-চি কু। স্মার্টফোন বিক্রির এই লক্ষ্যমাত্রা অন্য প্রান্তিকের তুলনায় প্রায় ৮২ শতাংশ বেশি। গত বছরের একই সময়ে অ্যাপল প্রায় ৫ কোটি ১০ লাখ আইফোন বিক্রি করেছিল। তবে গত প্রান্তিকে প্রতিষ্ঠানটি মাত্র ৩ কোটি ৯৩ লাখ আইফোন বিক্রি করতে সমর্থ হয়। তবে চলতি প্রান্তিকে আইফোন বিক্রির এই বিশাল লক্ষ্যমাত্রা নির্ধারণের পেছনে কিছু কারণ রয়েছে বলে মনে করছেন বাজার বিশ্লেষকেরা। যুক্তরাষ্ট্রে বিভিন্ন পাবলিক হলিডে সামনে রেখে মানুষের মধ্যে কেনাকাটার ধুম পড়ে যায়। আর এমনই দুটি হলিডে রয়েছে এই প্রান্তিকে। ইতোমধ্যেই বিভিন্ন ওয়েবসাইট এ উপলক্ষ্যে বিশাল ছাড় দিতে শুরু করেছে। আর তাই চলতি প্রান্তিকে আইফোন বিক্রির পরিমাণ বাড়লে অবাক হওয়ার কিছু থাকবে না। তবে পরবর্তী প্রান্তিকে কি হবে, সেটি নিয়েই চিন্তা করছেন তাঁরা।

Comments are closed.

সর্বশেষ খবর

আজকের ছবি

www.facebook.com

Tag Cloud