April 18, 2026
বিনােদন ডেস্ক: বলিউড সেনসেশন সানি লিওনের সঙ্গে অভিনয় করতে অস্বীকৃতি জানিয়েছিলেন সিরিয়াল কিসার খ্যাত অভিনেতা ইমরান হাশমি। এবার সানি লিওনের সঙ্গে সিনেমায় কাজ করতে অস্বীকৃতি জানালেন আরো একজন অভিনেতা। ভারতীয় সংবামাধ্যমের এক প্রতিবেদনে বলা হয়েছে পিজ্জা থ্রিডি খ্যাত অভিনেতা অক্ষয় ওবেরয় বেইমান ইস্ক নামের একটি সিনেমায় সানি লিওনের বিপরীতে অভিনয়ের প্রস্তাব পান। কিন্তু প্রস্তাবটি ফিরিয়ে দিয়েছেন এ অভিনেতা। এবারই প্রথম নয়। জানা গেছে, এর আগে সানি লিওন অভিনীত লীলা সিনেমায় অভিনয়েরও প্রস্তাব পেয়েছিলেন তিনি। কিন্তু পিজ্জা থ্রিডি সিনেমার প্রচারণার জন্য সেসময় প্রস্তাব ফিরিয়ে দিয়েছিলেন। এবার তিনি অভিনয় না করার পেছনে কারণ হিসেবে দেখিয়েছেন তার বর্তমান সিনেমা নিয়ে ব্যস্ততাকে। তিনি বর্তমানে বম্বেরিয়া নামক একটি ইন্দো-ব্রিটিশ সিনেমায় কাজ করছেন। তাহলে কি বলিউডের সুপার সেনসেশন সানি লিওনের সঙ্গে নিজের নাম জড়াতে চাচ্ছেন না অক্ষয় ওবেরয়? আর তাই বারবার কোনো না কোন অজুহাত দেখিয়ে সানি লিওনকে প্রত্যাখান করছেন তিনি।