April 17, 2026
ঢাকা: রাজধানীর যাত্রাবাড়ী থেকে বিকাশ এজেন্ট ফয়সালকে পিস্তল দিয়ে মাথায় আঘাত করে ১০ লাখ ২৮ হাজার টাকা ছিনিয়ে নিয়েছে দুর্বৃত্তরা। রোববার দুপুরে যাত্রাবাড়ীর শেখপাড়া এলাকায় এ ঘটনা ঘটে। যাত্রাবাড়ী থানার উপ-পরিদর্শক (এসআই) প্রসেনজিৎ বিষয়টি নিশ্চিত করেন। তিনি বলেন, ফয়সাল বিকাশের কয়েক সাব-এজেন্টদের কাছ থেকে টাকা সংগ্রহ করে যাত্রাবাড়ীর দিকে আসছিলেন। শেখপাড়া এলাকায় পৌঁছালে কয়েকজন যুবক তার গতিরোধ করে পিস্তল দিয়ে মাথায় আঘাত করে টাকা ছিনিয়ে নেয়। পরে স্থানীয়রা তাকে উদ্ধার করে একটি ক্লিনিকে ভর্তি করেন। এ ঘটনায় থানায় একটি মামলা দায়ের করা হয়েছে বলে জানান এসআই প্রসেনজিৎ।