April 17, 2026
প্রতিবেদক: প্রধানমন্ত্রীর উপদেষ্টা এইচ টি ইমামের বক্তব্যের প্রতিক্রিয়ায় বিকল্প ধারার চেয়ারম্যান অধ্যাপক একিউএম বদরুদ্দোজা চৌধুরী বলেছেন- গোপন কথা রইল না গোপন, ইমাম সাহেব বলে দিয়েছেন। জাতীয় প্রেস ক্লাব মিলনায়তনে রবিবার দুপুরে ৭ নভেম্বর উপলক্ষে জিয়া পরিষদ আয়োজিত আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথা বলে। তিনি বলেন, ‘নির্দলীয় সরকারের অধীনে সঠিক নির্বাচন দিন। জনগণের প্রত্যাশা একটি সহনশীল গণতন্ত্র। সেই নির্বাচনের মাধ্যমে বিজয়ীদের সঙ্গে আলোচনা করা যাবে।