পৃথিবীকে জেনে নিন আপনার ভাষায়….24 Hrs Online Newspaper

মঞ্চে প্রধানমন্ত্রী, লোক সমাগম আশানুরূপ হয়নি

Posted on November 15, 2014 | in জাতীয় | by

PM_banglanews24-4প্রতিবেদক : ক্ষমতাসীন আওয়ামী লীগের সহযোগী সংগঠন যুবলীগের ৪২তম প্রতিষ্ঠাবার্ষিকীর সমাবেশ শুরু হয়েছে। জাতীয় পতাকা উত্তোলনের মাধ্যমে সমাবেশের উদ্বোধন করেন প্রধানমন্ত্রী ও আওয়ামী লীগ সভানেত্রী শেখ হাসিনা। এরপর কোরআন তেলাওয়াতের মাধ্যমে শুরু হয় সমাবেশের আনুষ্ঠানিকতা। তবে যুবলীগ চেয়ারম্যানের পূর্বঘোষণা অনুযায়ী সমাবেশে পাঁচ লাখ লোকের সমাগম হয়নি। শনিবার দুপুর ৩টা ২০ মিনিটে রাজধানীর সোহরাওয়ার্দী উদ্যানে যুবলীগের এ পুনর্মিলনী সমাবেশ শুরু হয়। সমাবেশের শুরুতে দলীয় পতাকা উত্তোলন করেন যুবলীগ চেয়ারম্যান ওমর ফারুক চৌধুরী। সমাবেশ সঞ্চালিত হচ্ছে বাংলা ও ইংরেজিতে। যুবলীগের চেয়ারম্যান শুক্রবার সকালে যুবলীগ কার্যালয়ে সংবাদ সম্মেলনে বলেছিলেন, ‘শনিবারের সমাবেশে পাঁচ লাখ লোকের সমাগম ঘটবে।’

এদিকে শনিবার বিকেল ৩ টা ১৫ পর্যন্ত সোহরাওয়াদী উদ্যানে সরেজমিনে দেখা গেছে, লোক সমাগম যুবলীগ চেয়ারম্যানের দেওয়া ঘোষণা অনুযায়ী হয়নি। লোকসমাগম শুধুমাত্র রমনা কালীমন্দির ও ঢাকা বিশ্ববিদ্যালয়ের টিএসসি এলাকায়। সোহওয়ার্দী উদ্যানের ভেতরে বেশিরভাগ এলাকা খালি।
এদিকে সমাবেশ শুরুর আগেই যুবলীগের অনেক কর্মীদের হাইকোর্ট মোড় থেকেই সচিবালয়ের দিকে চলে যেতে দেখা গেছে। অনেকে আবার শাহবাগ দিয়েও সমাবেশ স্থল ত্যাগ করছেন।
সুত্র…..দ্য রিপোর্ট

Comments are closed.

সর্বশেষ খবর

আজকের ছবি

www.facebook.com

Tag Cloud