পৃথিবীকে জেনে নিন আপনার ভাষায়….24 Hrs Online Newspaper

রাবি শিক্ষককে কুপিয়ে হত্যা

Posted on November 15, 2014 | in জাতীয় | by

rajshahi_university_teacher_107743878রাবি: রাজশাহী বিশ্ববিদ্যালয়ের (রাবি) সমাজবিজ্ঞান বিভাগের প্রফেসর ড. এ কে এম শফিউল ইসলামকে কুপিয়ে হত্যা করেছে দুর্বৃত্তরা। শনিবার বিকেল সাড়ে ৩টার দিকে বিশ্ববিদ্যালয় সংলগ্ন চৌদ্দপাই এলাকায় তার বাসার সামনে এ হামলার ঘটনা ঘটে। পরে আহত অবস্থায় তাকে উদ্ধার করে হাসপাতালে নেওয়ার পর বিকেল ৪টার চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়। মতিহার থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আলমগীর হোসেন বিষয়টি নিশ্চিত করেছেন। রাবির উপ-উপাচার্য প্রফেসর চৌধুরী সারওয়ার জাহান জানান, বিকেল সাড়ে ৩টার দিকে চৌদ্দপাই এলাকা দিয়ে মোটরসাইকেল করে বাসায় ফিরছিলেন শফিউল ইসলাম। এ সময় দুর্বৃত্তরা তার গতিরোধ করে ধারালো অস্ত্র দিয়ে ঘাড়ে ও পিঠে আঘাত করে পালিয়ে যায়। স্থানীয়রা গুরুতর আহত অবস্থায় তাকে উদ্ধার করে রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালের ৮নং ওয়ার্ডে ভর্তি করেন। সেখানে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়। মতিহার থানার ওসি আলমগীর হোসেন জানান, কে বা কারা এ হামলা চালিয়েছে তা জানা যায়নি। তবে হামলাকারীদের চিহ্নিত করে গ্রেফতারের চেষ্টা চলছে।

Comments are closed.

সর্বশেষ খবর

আজকের ছবি

www.facebook.com

Tag Cloud