পৃথিবীকে জেনে নিন আপনার ভাষায়….24 Hrs Online Newspaper

আমাকে গ্রেপ্তার করে ক্ষমতায় থাকতে পারলে চুড়ি পরবো

Posted on November 15, 2014 | in জাতীয় | by

টাঙ্গাইল: কৃষক শ্রমিক জনতা লীগের সভাপতি কাদের সিদ্দিকী বলেছেন, তাঁকে গ্রেপ্তার করা হলে প্রধানমন্ত্রী শেখ হাসিনা এক মাসও ক্ষমতায় থাকতে পারবেন না। যদি

15-11-14-Bangabir Kader Siddiki_Tangail-1 15-11-14-Bangabir Kader Siddiki_Tangail-2

প্রধানমন্ত্রী ক্ষমতায় থাকতে পারেন, তাহলে তিনি (কাদের সিদ্দিকী) হাতে চুড়ি পরবেন। শনিবার বিকেলে টাঙ্গাইলের সখীপুর উপজেলার কচুয়া পাবলিক উচ্চবিদ্যালয় মাঠে ১৫তম ‘ভোট ডাকাতি দিবস’ উপলক্ষে প্রতিবাদ সভায় বঙ্গবীর কাদের সিদ্দিকী এসব কথা বলেন। কাদের সিদ্দিকী বলেন, ‘রাজাকারকে রাজাকার বলায় শেখ হাসিনা আমার ওপর গ্রেপ্তারি পরোয়ানা জারি করেছেন। আমি যতদিন বেঁচে আছি, রাজাকারকে রাজাকারই বলে যাব। কখনো দুলাভাই বলব না। আমার কাছে বাড়ি, জনসভা ও জেলখানা একই কথা।’ বড় ভাই লতিফ সিদ্দিকীকে উদ্দেশ করে কাদের সিদ্দিকী বলেন, ‘আপনি আজীবন আমাকে গালি দিতে দিতে এখন আপনার মন্ত্রিত্বসহ সবই গেছে। আপনি আল্লাহর কাছে মাফ চেয়ে গামছায় যোগ দিন।’ ১৯৯৯ সালের ১৫ নভেম্বর টাঙ্গাইল-৮ (সখীপুর-বাসাইল) আসনের উপনির্বাচনে আওয়ামী লীগ সরকারের বিরুদ্ধে ভোট ডাকাতির অভিযোগ এনে কাদের সিদ্দিকী প্রতিবছর এই দিনে ভোট ডাকাতি দিবস পালন করেন।

Comments are closed.

সর্বশেষ খবর

আজকের ছবি

www.facebook.com

Tag Cloud