পৃথিবীকে জেনে নিন আপনার ভাষায়….24 Hrs Online Newspaper

এবার মোজার ভেতরে স্বর্ণ

Posted on November 15, 2014 | in জাতীয় | by

Goldঢাকা: হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে এবার মোজার ভেতর থেকে উদ্ধার হলো স্বর্ণ।
শনিবার সকালে শ্যামল পাল নামের এক যাত্রীর মোজার ভেতর থেকে ৫৮২ গ্রাম স্বর্ণ উদ্ধার করে কাস্টম হাউজ কর্তৃপক্ষ। তার গ্রামের বাড়ি কক্সবাজার।
সকাল ১০টার দিকে ওই যাত্রী দুবাই থেকে এয়ার অ্যারাবিয়ানের একটি ফ্লাইটে ঢাকায় অবতরণ করেন। গ্রিন চ্যানেল অতিক্রম করার সময় তাকে তল্লাসী করে এ স্বর্ণ উদ্ধার করা হয়।
কাস্টমসের সহকারী কমিশনার জুয়েলা খানম বাংলামেইলকে বিষয়টি নিশ্চত করেছেন।
এর আগে সকাল পৌনে ৯টার দিকে শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে দুই কেজি ওজনের স্বর্ণসহ হাসেম মোল্লা (৩৫) নামে আরেক ব্যক্তিকে আটক করে কাস্টমস হাউজ কর্তৃপক্ষ। হাসেম মোল্লা বাংলাদেশ বিমানের (বিজি-০৮৭) ফ্লাইটে কুয়ালালামপুর থেকে সকালে ঢাকা এসে পৌঁছান।
বিষয়টি বাংলামেইলকে নিশ্চিত করেছেন কাস্টমস হাইজের সহকারী কমিশনার আবু ইউসুফ।
তিনি জানান, সকালে মালয়েশিয়ার কুয়ালালামপুর থেকে ঢাকায় আসেন হাসেম মোল্লা। গ্রিন চ্যানেল এলাকা পার হওয়ার সময় গতিবিধি সন্দেহজনক মনে হলে তার লাগেজ তল্লাশি করেন শুল্ক কর্মকর্তারা। তার লাগেজে থাকা ইস্ত্রির ভেতর থেকে ১০০ গ্রাম ওজনের ২০টি স্বর্ণের বার উদ্ধার করা হয়। এসব স্বর্ণের বাজার মূল্য প্রায় ১ কোটি টাকা বলে জানান তিনি।
হাসেম মোল্লার গ্রামের বাড়ি কক্সবাজারের টেকনাফে।

Comments are closed.

সর্বশেষ খবর

আজকের ছবি

www.facebook.com

Tag Cloud