পৃথিবীকে জেনে নিন আপনার ভাষায়….24 Hrs Online Newspaper

৫ কোটি টাকার ওয়াটার বাস নামছে কাল

Posted on November 15, 2014 | in জাতীয় | by

water_bus_dhaka_bangladesh_9278ঢাকা: প্রতিদিন ৫০ হাজার টাকা লোকসান হবার পরেও ৫ কোটি ১১ লাখ টাকার আরো ৬টি ওয়াটার বাস নামাচ্ছে বাংলাদেশ অভ্যন্তরীণ নৌ-পরিবহন করপোরেশন (বিআইডব্লিউটিসি)।
আগামীকাল রোববার থেকে ওয়াটার বাস বহরে এ ওয়াটার বাসগুলো যুক্ত হবে। এনিয়ে ওয়াটার বাসের সংখ্যা দাঁড়াবে ১২ তে।
সকাল ১১টায় রাজধানীর সদরঘাটের যাত্রী লাউঞ্জে আনুষ্ঠানিকভাবে ওয়াটারবাসগুলোর উদ্বোধন করবেন নৌ-পরিবহনমন্ত্রী শাজাহান খান। অধিক গতি সম্পন্ন এবং ৪৫ সিটের এ নৌ-যানগুলো তৈরি করেছে হাইস্প্রিট শিপ বির্ল্ডাস অ্যান্ড ইঞ্জিনিয়ার কোম্পানি।
শনিবার বিআইডব্লিউটিসির জনসংযোগ কর্মকর্তা নজরুল ইসলাম মিসা এ তথ্য নিশ্চিত করেছেন। তিনি জানান, প্রথমে সদরঘাটের যাত্রী লাউঞ্জে আনুষ্ঠানিকতা শেষ করে ওয়াটার বাস নির্মাতা প্রতিষ্ঠান ওয়াটার বাসগুলো বিআইডব্লিউটিসির কাছে হস্তান্তর করবে।
বিআইডব্লিউটিসি’র চেয়ারম্যান মিজানুর রহমান বলেন, ‘ঢাকার চার পাশের নৌ-পথ সচল রাখার জন্য বাসগুলো চালু করা হয়। জনস্বার্থে লোকসান দিয়েও সেবাটি চালু রাখা হচ্ছে। এছাড়া ওয়াটার বাস সেবা আরো বৃদ্ধি করে সদরঘাট-গাবতলীর আশপাশ সদরঘাট-শ্যামপুর পর্যন্ত চালুর চিন্তা ভাবনা করা হচ্ছে। এজন্য নতুন আরো ওয়াটার বাস কেনার উদ্যোগ নেয়া হচ্ছে।’
উল্লেখ্য, গত বছর জুলাই মাসে চালু হওয়া ৬টি ওয়াটার বাসে যাত্রী সঙ্কটের কারণে প্রতিমাসে লোকসান দিতে হচ্ছে। তবে বিআইডব্লিউটিসির অপরিকল্পিত অপারেশন সিস্টেম ও ওয়াটার বাসের জন্য নির্দিষ্ট টার্মিনাল না থাকাকে দায়ী করেছেন সংশ্লিষ্ট কর্মকর্তারা।
বাদামতলী-গাবতলী নৌরুটে ৪ কোটি ৫৭ লাখ টাকার আগের নির্মিত ৬টি ওয়াটার বাস চলছে তা এখনো জনপ্রিয়তা অর্জন করতে পারেনি। এতে প্রতিদিন গড়ে জ্বালানী, চালক, স্টাফসহ গড়ে ৫০ হাজার টাকা লোকসান গুনতে হচ্ছে রাষ্ট্রীয় প্রতিষ্ঠান বাংলাদেশ অভ্যন্তরীণ নৌ পরিবহন করপোরেশনকে (বিআইডব্লিউটিসি)।
সরকারের এতো টাকা প্রতিদিন গচ্চা দেবার পরও ৫ কোটি ১১ লাখ টাকা মূল্যে আরো ৬টি ওয়াটার বাস নামাচ্ছে সরকার। এতে সরকারি প্রতিষ্ঠান যে লাভবান হবে তারও কোনো লক্ষণ নেই।
রাজধানীতে যানজট নিরসনের জন্য বিআইডব্লিউটিসির উদ্যেগে ২০১০ সালের আগস্ট মাসে প্রথমে রাজধানীর সদরঘাট-গাবতলী নৌপথে ১ কোটি ১২ লাখ টাকা ব্যয়ে ২টি ওয়াটার বাস এম এল বুড়িগঙ্গা ও এম এল তুরাগও উদ্বোধন করেছিলেন নৌমন্ত্রী শাজাহান খান।

Comments are closed.

সর্বশেষ খবর

আজকের ছবি

www.facebook.com

Tag Cloud