পৃথিবীকে জেনে নিন আপনার ভাষায়….24 Hrs Online Newspaper

যুদ্ধাপরাধীদের বিচার কার্যকরের দাবিতে পথযাত্রা

Posted on November 15, 2014 | in জাতীয়, সারা দেশ | by

Thakurgaon-ঠাকুরগাঁও: সাম্প্রদায়িক রাজনীতি নিষিদ্ধ ও যুদ্ধাপরাধীদের বিচার দ্রুত সম্পন্ন করার দাবিতে শনিবার ‘পথযাত্রা’ করেছে সম্মিলিত সাংস্কৃতিক জোট ঠাকুরগাঁও জেলা শাখা।
এ উপলক্ষে সকাল ১১টায় শহরের কেন্দ্রীয় শহীদ মিনার থেকে পথযাত্রাটি বের হয়। শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে চৌরাস্তা মোড়ে গিয়ে শেষ হয়। যুদ্ধাপরাধীদের বিচার কার্যকরের দাবিতে পথযাত্রা
পরে সেখানে এক অনুষ্ঠিত আলোচনা সভায় বক্তব্য দেন, জেলা উদীচীর সভাপতি সেতারা বেগম, সাংবাদিক মনসুর আলী, সংগীত শিল্পী মোজাম্মেল হক বাবলু, সদস্য সচিব পার্থ সারথী দাস, আওয়ামী লীগ নেতা মাহবুবুর রহমান খোকন প্রমুখ।
এতে সভাপতিত্ব করেন জেলা সম্মিলিত সাংস্কৃতিক জোটের যুগ্ম আহ্বায়ক অমল টিক্কু।
বক্তারা বাংলাদেশের সাম্প্রদায়িক রাজনীতি নিষিদ্ধ করণসহ যুদ্ধাপরাধীদের বিচার দ্রুত সম্পন্ন করার জোর দাবি জানান।
এ কর্মসূচিতে বীর মুক্তিযোদ্ধা, বিভিন্ন রাজনৈতিক দলের নেতাকর্মী, সাংস্কৃতিককর্মীসহ মুক্তিযুদ্ধের পক্ষের জনতা অংশ নেন।

Comments are closed.

সর্বশেষ খবর

আজকের ছবি

www.facebook.com

Tag Cloud