পৃথিবীকে জেনে নিন আপনার ভাষায়….24 Hrs Online Newspaper

অভিযানের ভয়ে পালালো লক্কড় ঝক্কড় বাস

Posted on November 10, 2014 | in জাতীয় | by

ঢাকা: ফিটনেসবিহীন গাড়ি ও লাইসেন্সবিহীন চালকদের বিরুদ্ধে মোবাইল কোর্ট অভিযানে নেমেছে বাংলাদেশ রোড ট্রান্সপোর্ট অথরিটি (বিআরটিএ)। সোমবার (১০ নভেম্বর) সকাল থেকে রাজধানীর কারওয়ানবাজার, বনানী কাকলী, গাবতলী ও মানিক মিয়া এভিনিউ সড়কে এ অভিযান চলছে। এ স্থানগুলোতে বিআরটিএ’র চারজন ম্যাজিস্ট্রেট অভিযান পরিচালনা করছেন। বিকেল ৩টায় মানিক মিয়া অ্যাভিনিউ সড়কে এ কার্যক্রম পরিদর্শন করবেন সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের এমপি।

BRTA Mobile Court (2) BRTA Mobile Court (1)

সাম্প্রতিক বড় কয়েকটি সড়ক দুর্ঘটনার পর ফিটনেসবিহীন যানবাহন ও লাইসেন্সবিহীন চালকের বিরুদ্ধে বিশেষ অভিযান পরিচালনার ঘোষণা দেন সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী। এরপর গত ২৮ অক্টোবর মন্ত্রিপরিষদ বিভাগকে সড়ক পরিবহন ও সেতু মন্ত্রণালয় থেকে চিঠি দেওয়া হয়। মন্ত্রিপরিষদ বিভাগ, বিভাগীয় কমিশনার ও জেলা প্রশাসকদের চিঠি দিয়ে নিজ নিজ এলাকায় সোমবার থেকে অভিযান চালানোর নির্দেশ দেওয়া হয়। এর প্রেক্ষিতে এ অভিযান শুরু হয়েছে। গাবতলীতে বিআরটিএ পরিচালক (এনফোর্সমেন্ট) বিজয় ভূষণ পাল অভিযানে রয়েছেন। তিনি বলেন, রাজধানীর চার স্থানে চারজন ম্যাজিস্ট্রেট এ অভিযান পরিচালনা করছেন।অভিযানের ভয়ে পালালো লক্কড় ঝক্কড় বাস অভিযানের সঙ্গে উপস্থিত থেকে বিআরটিএ কর্মকর্তারা সচেতনতামূলক ক্যাম্পেইনের অংশ হিসেবে যানবাহনে স্টিকার-লিফলেট বিতরণ করছেন। এদিকে রাজধানীতে প্রচারণার পাশাপাশি বিআরটিএর ভ্রাম্যমাণ আদালত কারওয়ানবাজার, গাবতলী ও কাকলী মোড় এবং ঢাকা জেলা প্রশাসনের ভ্রাম্যমাণ আদালত শাহবাগ, কলেজগেট, বাবুবাজার এলাকায় অভিযান শুরু করেছে। এই অভিযান শুরুর পরপরই রাজধানীর অধিকাংশ এলাকায় গণপরিবহনের সংখ্যা কমে গেছে। লক্কড় ঝক্কড় বাস মিনিবাসগুলো সরে পড়েছে রাস্তা থেকে।

Comments are closed.

সর্বশেষ খবর

আজকের ছবি

www.facebook.com

Tag Cloud