পৃথিবীকে জেনে নিন আপনার ভাষায়….24 Hrs Online Newspaper

আদালতে স্বীকারোক্তি: প্রাণ বাঁচাতেই ভারতে আশ্রয় নিয়েছিল সাজিদ

Posted on November 10, 2014 | in জাতীয় | by

80cddb938e7c06af3d8f17071dacecdf-29ঢাকা: জেএমবির (জামায়াতুল মুজাহিদিন) কেন্দ্রীয় কমিটি মজলিস-এ-সুরার সদস্য সাজিদ প্রাণে বাঁচতেই বাংলাদেশ থেকে পালিয়ে ভারতে আশ্রয় নিয়েছিল। রবিবার কলকাতার নগর দায়রা আদালতে মুখ্য বিচারক মুমতাজ খানের এজলাসে সাজিদ এভাবেই তার অবস্থান তুলে ধরে।তার কোনও আইনজীবী থাকায় বিচারক তার বক্তব্য জানতে চাইলে তিনি বলেন,আমি বাংলাদেশে অপরাধী ছিলাম। এখানে বাঁচার জন্য এসেছি। আমি ভারতীয় হিসেবে এখানে থাকতে চাই। আদালতে হাজির করানো নিয়ে রবিবার সকাল থেকেই চিন্তিত ছিলেন কলকাতা পুলিশের কর্তারা। সাজিদকে আনার আগেই কলকাতা পুলিশের সহকারী কমিশনার বিকাশ চট্টোপাধ্যায়ের নেতৃত্বে বিরাট পুলিশবাহিনী নগর দায়রা আদালত ঘিরে ফেলে। বেলা আড়াইটে নাগাদ বিধাননগর পুলিশের ভ্যানে চাপিয়ে সাজিদকে আনা হয়। তার জন্য আলাদা লক-আপের ব্যবস্থা ছিল। বেলা তিনটের পরে এজলাসে নিয়ে যাওয়া হয় সাজিদকে। বিচারক তাকে ১১ দিনের জন্য এনআইএ হেফাজতে পাঠিয়েছেন। এনআইএ সূত্রে জানা গেছে, শুধু বর্ধমান মডিউলের মাথা নয়, ভারতে জামাত-উল-মুজাহিদিন বাংলাদেশ (জেএমবি)-এর শেষ কথা ছিল সাজিদ ওরফে মাসুদ রাজা। বাংলাদেশ থেকে তাকে নির্দেশ দিত শাহিদা নামে এক মহিলা।

রাজ্য পুলিশ ও এনআইএ দুইজনেই এ কথা জেনেছে। বর্ধমান কাণ্ডের বাকি চাঁইদের পাশাপাশি শাহিদা-সহ আরও কয়েক জনের খোঁজেও এ বার নামছে এনআইএ। সূত্রের আরো খবর, ২০১২-এ পালিয়ে এসেছিল সাজিদ। তার পর এখানে জেএমবি-র মডিউলের মাথা হিসেবে দায়িত্ব পায় সে। বীরভূমের বাসিন্দা বুরহান শেখের সঙ্গে যোগাযোগ করে বুরহানের প্যান কার্ড ও ভোটার কার্ডে নিজের ছবি বসিয়ে নেয়। কার্ডগুলি উদ্ধার করেছেন গোয়েন্দারা। বিধাননগর কমিশনারেটের সন্ত্রাসদমন শাখার দাবি, শনিবার সাজিদকে গ্রেপ্তার করা হয়েছে। তার পর এনআইএ-র হাতে তুলে দেওয়া হয় তাকে। তদন্তকারীরা জানাচ্ছেন, খাগড়াগড় বিস্ফোরণের দিন মুর্শিদাবাদের ধুলিয়ানের একটি মাদ্রাসায় ছিল সাজিদ। বিস্ফোরণের পর সে ঝাড়খণ্ডে পালিয়ে যায়। কিছু দিন পর ফের সে রাজ্যে ফিরে আসে। নদিয়া, বীরভূম, মুর্শিদাবাদে ঘুরেফিরে ডেরা বাঁধছিল সে। জেরায় সাজিদ জানিয়েছে, ৩-৪ দিন অন্তর ডেরা বদলানো হতো। তদন্তকারীদের দাবি, সাজিদ নিজে কোনও ফোন ব্যবহার করত না। তার সঙ্গে জনা পাঁচেক ছেলে থাকত। তাদের ফোন থেকেই বিভিন্ন জায়গায় সাজিদ যোগাযোগ রাখত।

বীরভূমের কীর্ণাহারের ঠিকানা দেখিয়ে এ দেশের ভোটার কার্ড, প্যান কার্ড ও ড্রাইভিং লাইসেন্স তৈরি করেছিল বাংলাদেশের নাগরিক সাজিদ। ওই তিনটি কার্ডেই তার নাম লেখা রয়েছে বুরহান শেখ, পিতা আলম শেখ। ছবি অবশ্য রয়েছে সাজিদেরই। নানুর বিধানসভা কেন্দ্রের কীর্ণাহার-১ পঞ্চায়েতের লক্ষ্মীমাতা প্রাথমিক বিদ্যালয়ের ভোটার হিসেবে ভোটার তালিকায় নাম রয়েছে বুরহানের। এ রাজ্যের মুখ্য নির্বাচনী অফিসারের ওয়েবসাইটেও জ্বলজ্বল করছে, সাজিদের ঠিকানা কীর্ণাহারের পরোটা গ্রাম। এই গ্রামেই রাষ্ট্রপতি প্রণব মুখোপাধ্যয়ের দিদির বাড়ি!বিধাননগর পুলিশের একটি সূত্রের দাবি, ক্রমাগত ডেরা বদলাতে বদলাতে অর্থসঙ্কটে পড়েছিল সাজিদ। তাই বাংলাদেশের সঙ্গে টাকা লেনদেন করে, এমন এক জনের সঙ্গে যোগাযোগ করে সে। সেই সূত্র ধরেই সাজিদকে টাকার টোপ দেওয়া হয়। শনিবার বিমানবন্দরের কাছে সেই টাকা নিতে এলে তাকে পাকড়াও করা হয়।

Comments are closed.

সর্বশেষ খবর

আজকের ছবি

www.facebook.com

Tag Cloud