পৃথিবীকে জেনে নিন আপনার ভাষায়….24 Hrs Online Newspaper

এবার অভিযোগ উঠেছে পেসার আল আমিনের বিরুদ্ধে

Posted on September 10, 2014 | in খেলাধুলা | by

192235ডেস্করিপোর্ট: এবার সন্দেহজনক বোলিং অ্যাকশনের অভিযোগ উঠেছে বাংলাদেশী পেসার আল আমিনের বিরুদ্ধে। মঙ্গলবার ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে টাইগারদের ১০ উইকেটের হারের পর এই পেসারের বিরুদ্ধে আইসিসির ম্যাচ অফিশিয়ালরা সন্দেহজনক বোলিং অ্যাকশনের অভিযোগ আনেন। চলতি বছরের জুলাই মাসের পর থেকে বিশ্ব ক্রিকেটের ষষ্ঠ বোলার হিসেবে আল আমিনের বিরুদ্ধে এই অভিযোগ উঠলো। অবশ্য অবৈধ বোলিংয়ের তীর ছোড়া বাকি সব ক্রিকেটারই বাঁহাতি স্পিনার। সেক্ষেত্রে আল আমিনই প্রথম পেসার যার বিরুদ্ধে এরকম অভিযোগ আনা হলো। এখন নিজের বোলিং অ্যাকশনের বৈধতা প্রমাণে আগামী ২১ দিনের মধ্যে কার্ডিফ কিংবা ব্রিসবেনে নিজের বোলিং অ্যাকশনের পরীক্ষা দিতে হবে আল আমিনকে। আর সেই পরীক্ষায় নিষ্কুলুশ প্রমাণিত হলেই আন্তর্জাতিক ক্রিকেটে ফের বল করতে পারবেন টাইগার পেসার। এর আগে চলতি মাসেই বাংলাদেশের অফ স্পিনার সোহাগ গাজীর বিরুদ্ধে সন্দেহজনক বোলিং অ্যাকশনের অভিযোগ ওঠে। যিনি এখন নিজের বৈধতা আদায়ে তোড়জোড় চালাচ্ছেন। এর আগে এই মাসেই লঙ্কার সচিত্র সেনানায়েক, নিউজিল্যান্ডের কেন উইলিয়ামসন, জিম্বাবুয়ের প্রসপার উতসেয়া ও পাকিস্তানের সাঈদ আজমলের বিরুদ্ধে এই অভিযোগ ওঠে। যার মধ্যে পাক তারকা আজমলকে পরীক্ষার পর নিষিদ্ধ ঘোষণা করেছে আইসিসি।

সর্বশেষ খবর

আজকের ছবি

www.facebook.com

Tag Cloud