April 20, 2026
স্টাফ রিপোর্টার: বাংলাদেশ পুলিশ বিভাগের তথ্য অনুসারে ২০১৪ সালের জানুয়ারি থেকে জুলাই পর্যন্ত মোট এক হাজার ১৮৮টি সড়ক দূর্ঘটনা ঘটেছে বলে জানিয়েছেন সড়ক পরিবহন ও সেতু মন্ত্রী ওবায়দুল কাদের। বুধবার দশম জাতীয় সংসদের তৃতীয় অধিবেশনে সংরক্ষিত মাহিলা আসনের সংসদস সদস্য বেগম পিনু খানের এক প্রশ্নের জবাবে মন্ত্রী সংসদকে এ তথ্য জানান। এসময় সড়ক দূর্ঘটনা হ্রাসে সরকারের বিভিন্ন পদক্ষেপের কথা তুলে ধরেন মন্ত্রী। এর মধ্যে রয়েছে, মেট্রোপলিটন সড়ক নিরাপত্তা কমিটি, ক্রটিপূর্ণ যানবহনের বিরুদ্ধে ব্যবস্থা গ্রহন, হাইওয়েতে ইজবাইক, থ্রি হুইলার, নছিমন, করিমন, ভটভটি, শ্যালো ইঞ্জিন চালিত টেম্পো মহিন্দ্র ব্যাটারি চালিত গাড়ী ইত্যাদি যানবহন নিষিদ্ধ, গণম্যাধমে নিরাপত্তামূলক বিজ্ঞাপন প্রচার, হেলমেট ও সিটবেল্ট ব্যবহার বাধ্যতামূলক করা, জাতীয় সড়ক নিরাপত্তা কাউন্সিল গঠনসহ আরো বেশ কিছু পদক্ষেপের কথা তুলে ধরেন। মাদারিপুর-৩ আসনের সংসদ সদস্য আ.ফ.ম বাহাউদ্দিন নাছিমের এক প্রশ্নের জবাবে ওবায়দুল কাদের বলেন, “পদ্মা সেতু প্রকল্পের মূল সেতু নির্মাণ কাজের জন্য আন্তর্জাতিক দরপত্রের মাধ্যমে নির্বাচিত ঠিকাদারি প্রতিষ্ঠানর সঙ্গে চুক্তি স্বাক্ষরিত হয়েছে। ওই প্রতিষ্ঠান কর্র্তৃক মূল সেতুর প্রস্তুতিমূলক জরিপ কাজ চলমান আছে। তাছাড়াও প্রয়োজনীয় যন্ত্রপাতির প্রথম শিপমেন্টটি গত ৩১-০৮-২০১৪ তারিখে চট্টগ্রাম বন্দরে পৌছেছে।” সংরক্ষিত মহিলা আসনের সংসদ সদস্য সেলিনা জাহান লিটার এক প্রশ্নের জবাবে মন্ত্রী জানান, ঢাকাবাসীর বহুল প্রত্যাশিত ঢাকা এলিভেটেড এক্সপ্রেসওয়ের নির্মাণ কাজ চলতি মাসে শুরু হবে। ঢাকা এলিভেটেড এক্সপ্রেসওয়ের নির্মাণ কাজে বিনিয়োগকারি প্রতিষ্ঠানের নাম ইটালিয়ান থাই ডেভোলপমেন্ট পাবলিক কোং লি.। গত ১৫-১২-২০১৩ তারিখে উক্ত প্রতিষ্ঠানটির সঙ্গে Amended and Restated Concession Agreement (ARCA)স্বাক্ষরিত হয়েছে। ২০১৮ সালের মার্চ এর মধ্যে এর নির্মাণ কাজ শেষ হবে বলে। দিদারুল আলমের এক প্রশ্নের জবাবে মন্ত্রী বলেন, “বঙ্গবন্ধু সেতু উদ্বোধনের পর থেকে এ পর্যন্ত সেতু বিভাগের পারিচালনা ও রক্ষনাবেক্ষণ বাবদ মোট ৫৯৮ কোটি ৬৮ লাখ টাকা ব্যয় হয়েছে।”