পৃথিবীকে জেনে নিন আপনার ভাষায়….24 Hrs Online Newspaper

উত্তরায় অবৈধ অস্ত্রসহ এসআই গ্রেপ্তার

Posted on September 10, 2014 | in ইসলাম, জাতীয় | by

Bangladeshi-police-arrest-007নিজস্ব প্রতিবেদক: রাজধানীর উত্তরায় বুধবার বিকালে অবৈধ অস্ত্রসহ এক পুলিশ কর্মকর্তাকে আটক করেছে র‌্যাব। তার সঙ্গে আরো দুই জনকে আটক করা হয়েছে। গ্রেপ্তারকৃতরা হল- পুলিশের উপ-পরিদর্শক (এসআই) মোহাম্মদ আসাদুজ্জামান, সাইফুল ইসলাম ও মাহমুদুল হাসান। গ্রেপ্তারকৃত আসাদুজ্জামান পুলিশের বিশেষ শাখায় (এসবি) কর্মরত রয়েছেন। অবৈধ অস্ত্র কেনা-বেচায় তার যোগসাজশ রয়েছে বলে র‌্যাব সদস্যদের সন্দেহ। র‌্যাব-১ এর অধিনায়ক তুহিন মোহাম্মদ মাসুদ বলেন, বুধবার বিকালে উত্তরা ৬ নম্বর সেক্টরের নির্মাণাধীন একটি বাড়ি থেকে আসাদুজ্জামান সহ তিনজনকে আটক করা হয়। এ সময়ে তাদের কাছ থেকে একটি নাইন এম এম পিস্তল ও তিন রাউন্ড গুলি উদ্ধার করা হয়েছে। এ ব্যাপারে র‌্যাবের অতিরিক্ত মহাপরিচলক কর্নেল জিয়াউল আহসান বলেন, অবৈধ অস্ত্র বিক্রেতাদের ধরতে র‌্যাবের কৌশলী অভিযানে ধরা পড়েন পুলিশের এসআইসহ ওই তিনজন। “পরিচয় গোপন রেখে ওই চক্রের কাছ থেকে অস্ত্র কেনার প্রস্তাব দেয়া হয়েছিল। ওই অস্ত্র কেনার ভান করে গিয়ে তাদের গ্রেপ্তার করা হয়।

সর্বশেষ খবর

আজকের ছবি

www.facebook.com

Tag Cloud