পৃথিবীকে জেনে নিন আপনার ভাষায়….24 Hrs Online Newspaper

ওয়ানডে সিরিজ জিতে রেকর্ড করল দ.আফ্রিকা

Posted on July 13, 2014 | in খেলাধুলা | by

188923ঢাকা: শ্রীলঙ্কার মাটিতে এই প্রথমবারের মতো ওয়ানডে সিরিজ জিতল দক্ষিণ আফ্রিকা। এর আগে লংকানদের বিপক্ষে সিরিজ জিতলেও সেটা শ্রীলঙ্কারতে হয়ে উঠেনি। কুইন্টন ডি কক ও এবি ডি ভিলিয়ার্সের জোড়া শতকে তৃতীয় ও শেষ ম্যাচে জয় পায় প্রোটিয়ারা।

দক্ষিণ আফ্রিকা: ৩৩৯/৫ (৫০ ওভার)
শ্রীলঙ্কা: ২৫৭/১০ (৪৪.৩ ওভার)
ফল: দক্ষিণ আফ্রিকা ৮২ রানে জয়ী

টস জিতে ব্যাটিংয়ে নামে দ. আফ্রিকা। ওপেনার হাশিম আমলা ৪৮ রান করে সাজ ঘরে ফিরেন। আমলার সঙ্গে ডি কক ১১৮ রানে জুটি গড়েন। ১৯ ওয়ানডেতে ডি ককের এটি পঞ্চম শতক। জ্যাক ক্যালিস ৪ রানে ফিরেন। অধিনায়ক এবি ডি ভিলিয়ার্স ৪ ছয়, ১১ চার ও ১০১ বলে ১০৮ রান করেন। শেষ দিকে ডুমিনি ২৯ রান যোগ করেন। ৩৪০ রানের লক্ষ্যে ব্যাট করতে নেমে ৪৩.৩ ওভারে ২৫৭ রানে থামে শ্রীলঙ্কার ইনিংস। অধিনায়ক অ্যাঞ্জেলো ম্যাথুস করেন ৫৮ রান। এতো বড় স্কোর তাড়াকরতে গিয়ে শুধু মাত্র একজনই অর্ধশতক করেন।
এছাড়া কুসাল পেপেরা, তিলকারতেœ দিলশান ও কুমার সাঙ্গাকারা করেন যথাক্রমে ৩৭, ৩০ ও ৩৬ রান। শেষ দিকে আট রানে ৪ উইকেট হারায় লংকানরা। ম্যাচ সেরা হয়েছেন হাশিম আমলা ও সিরিজ সেরা হয়েছেন এবি ডি ভিলিয়ার্স।

সর্বশেষ খবর

আজকের ছবি

www.facebook.com

Tag Cloud