পৃথিবীকে জেনে নিন আপনার ভাষায়….24 Hrs Online Newspaper

অন্যরকম বন্ধুত্ব, ভিন্নরকম প্রেম

Posted on July 13, 2014 | in বিনোদন | by

saima_bg_857577740ছোটপর্দার জনপ্রিয় অভিনেত্রী শায়না মাঝে কিছুটা সময় নিজেকে গুটিয়ে রেখেছিলেন। তবে এ বছরের গোড়া থেকে তিনি আড়াল ভাঙতে শুরু করেছেন। এখন মাসের বেশিরভাগ দিনই শায়না নাটকের কাজ নিয়ে ব্যস্ত। অন্যদিকে গত কয়েক বছর ধরেই সময়টা ভালো যাচ্ছে নাঈমের। টিভি নাটকে তার গ্রহণযোগ্যতা বেড়েছে। এ দু’জন সম্প্রতি বেশকিছু নাটকে জুটি বেঁধেছেন। সে তালিকায় নতুন করে যুক্ত হলো নাটক ‘অন্যরকম বন্ধুত্ব, ভিন্নরকম প্রেম’। আসিফ ইকবাল জুয়েলের রচনা ও পরিচালনায় এর দৃশ্যধারণ হয়েছে সম্প্রতি। গল্পে দেখা যাবে, নাঈম খুবই কর্মব্যস্ত মানুষ। প্রেমের বেলায় বরাবরই উদাসীন। একসময় তার জীবনে আসে শায়না। অনেক চেষ্টা করেও নাঈম তাকে দূরে সরিয়ে দিতে পারে না। আসন্ন রোজার ঈদে নাটকটি একটি টিভি চ্যানেলে প্রচার হবে।

সর্বশেষ খবর

আজকের ছবি

www.facebook.com

Tag Cloud