পৃথিবীকে জেনে নিন আপনার ভাষায়….24 Hrs Online Newspaper

শ্বশুরকে হত্যা করে পুত্রবধূর আত্মসমর্পণ

Posted on July 11, 2014 | in সারা দেশ | by

image_105891.laksam-muder-newsকুমিল্লা: কুমিল্লার লাকসাম উপজেলায় শ্বশুরকে খুন করে পুত্রবধূ তাসলিমা আক্তার (৩৫) থানায় আত্মসমর্পণ করেছেন। শুক্রবার ভোরে উপজেলার আজগরা ইউনিয়নের আশকামতা গ্রামে পুত্রবধূ তাসলিমা আক্তার শ্বশুড় চাঁন মিয়ার (৭০) পুরুষাঙ্গ কেটে খুন করেন। পরে, দুপুরের কিছু আগে পুত্রবধূ তাসলিমা আক্তার লাকসাম থানা পুলিশের কাছে আত্মসমর্পণ করেছেন। নিহতের লাশ উদ্ধার করে কুমিল্লা মেডিকেল কলেজ হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে। নিহত চাঁন মিয়া উপজেলার আজগরা ইউনিয়নের আশকামতা গ্রামের বাসিন্দা। তিনি রেলওয়ের অবসরপ্রাপ্ত কর্মচারী ছিলেন। বড় ভাই বিল্লাল হোসেনের স্ত্রী তাসলিমা আক্তার রাতে অন্য লোকের সঙ্গে অনৈতিক কাজে লিপ্ত হলে তার বাবা তা দেখে ফেলেন। বিষয়টি টের পেয়ে তার ভাইয়ের স্ত্রী ও সঙ্গে থাকা ২/৩ জন অজ্ঞাত লোক চাঁন মিয়ার বুকের বাম পাশে চুরিকাঘাত করে ও পুরুষাঙ্গ কেটে হত্যা করে। রাতে সেহরির সময় ডাকতে গিয়ে দেখেন তার বাবার লাশ বিছানায় পড়ে আছে। এ সময় তার চিৎকারে বাড়ির লোকজন ছুটে এলেও তার ভাইয়ের স্ত্রীকে পাওয়া যায়নি বলে জানান বাবুল মিয়া। শুক্রবার দুপুরের কিছু আগে লাকসাম থানা পুলিশের কাছে হত্যাকাণ্ডের দায় স্বীকার করে আত্মসমর্পণ করেছেন তাসলিমা। এসময় তিনি বলেন, তার স্বামী বিল্লাল হোসেন ঢাকায় একটি বিস্কুট কারখানায় কাজ করেন। ছোট ছোট তিন সন্তানকে নিয়ে তিনি শ্বশুর বাড়িতে বসবাস করতেন। ছয় মাস আগে তার শ্বাশুড়ি মারা যাওয়ার পর শ্বশুর চাঁন মিয়া তাকে প্রায় উত্যক্ত করতেন। শুক্রবার ভোরে তাকে শ্লীলতাহানীর চেষ্টা চালালে তিনি শ্বশুরের বুকে আঘাত করে এবং লিঙ্গ কেটে হত্যা করেন।

সর্বশেষ খবর

আজকের ছবি

www.facebook.com

Tag Cloud