পৃথিবীকে জেনে নিন আপনার ভাষায়….24 Hrs Online Newspaper

রাজধানীর বিপণিবিতানে ঈদের ব্যস্ততা

Posted on July 11, 2014 | in ব্যবসা-অর্থনীতি | by

19-FNS-N-P-11-07-2014ঈদ উপলক্ষে কেনাবেচার ব্যস্ততা শুরু হয়ে গেছে রাজধানীর বিভিন্ন মার্কেটে। রাজধানীর নিউমার্কেট এলাকার চাঁদনী চক, বলাকা, গাউছিয়া, চন্দ্রিমা সুপার মার্কেটগুলোতে ক্রেতাদের ভিড়ে শুক্রবার সাধারণ পথচারীদের চলাচল করা হয়ে পড়ে কষ্টকর। শুক্রবার ছুটির দিন থাকায় এ ভিড় বেশ লক্ষ্যণীয়। পুরুষের থেকে নারী ক্রেতাদের সংখ্যাই বেশি। ছুটির দিনে পরিবার সদস্যদের নিয়ে অনেকেই বের হয়েছেন বলে কেনাকাটায় ভিড় তুলনামূলক বেশি। এমনটিই জানালেন বলাকা ভবনের বাটা দোকানের ম্যানেজার। বলেন, ‘আজ ক্রেতার সংখ্যা বেশি। আজকে তো ক্রেতাদের ভিড়ে অবসর পাচ্ছি না।’ এ দোকানেই বাচ্চার জন্য জুতো কিনতে এসেছেন আব্দুর রশিদ। তিনি বলেন, ‘এখনই এমন ভীড়। ঈদের কয়েকদিন আগে অবশ্য জিনিসপত্রের দামও বেশি নেয়। সরকারি চাকরি করি। আজ ছুটির দিনে পরিবারের সবাইকে নিয়ে বের হলাম ঈদের কেনাকাটা করতে।’

চন্দ্রিমা সুপার মার্কেট যেখানে অন্য সময়ে ক্রেতাদের তেমন আনাগোনা থাকে না বললেই চলে। সেখানে এখন পা ফেলার জায়গা নেই।
মার্কেটের ৫৫ নং দোকানের কর্মচারী ইসতিয়াক বলেন, ‘ঈদের কেনাকাটা শুরু হয়ে গেছে এখনই। আমরাও অবস্থা বুঝে আমাদের দোকানে নতুন নতুন ডিজাইনের জামা, প্যান্ট তুলেছি। শুক্রবার ক্রেতার চাপ একটু বেশি।’ চাঁদনী চক সুপার মার্কেটের মনোমুগ্ধ জুয়েলার্সের কর্মচারী রাজীব একটু ভিন্ন কথা বললেন, ‘ঈদের আগে আমাদের দোকানে বেচা-কেনা কম হয়। শতকরা ১০ ভাগ ক্রেতা স্বর্ণের অলঙ্কার কেনার জন্য জুয়েলার্সের দোকান মুখো হয়।’
গাউছিয়া মার্কেটে দেখা গেল কয়েক জন তরুণের ভীড়। তাদের মধ্য থেকে আরাফাত নামের একজন বলেন, ‘আমরা সবাই মতিঝিল আহডিয়াল কলেজে পড়ি। নিজেদের ইচ্ছামত আমাদের ঈদের কেনাকাটা করতে চায়। তাই বাবা-মাকে বুঝিয়ে সকলে ছুটির দিনে এসেছি কেনাকাটা করতে। বেশ ভালো লাগছে। তবে এত ভিড় দেখতে পাব চিন্তায় করিনি।’
বড় বড় দোকানের চেয়ে ফুটপথের দোকানগুলোতে ভিড় একটু বেশি।
নিজেকে মধ্যম আয়ের মানুষ উল্লেখ করে লিয়াকত আলী নামের একজন বললেন, ‘এখানে অনেক সস্তায় জিনিসপত্র পাওয়া যায় তাই এসব দোকান থেকেই ছেলেমেয়েদের জিনিসপত্র কিনে দিচ্ছি। আমরা তো আর বেশি টাকা পয়সা খরচ করতে পারি না।’
বছরের অন্য সময়ের থেকে ঈদ উপলক্ষে বেশি বিক্রি হচ্ছে বলে জানালেন ফুটপথ-দোকানি হাসেম।

সর্বশেষ খবর

আজকের ছবি

www.facebook.com

Tag Cloud