পৃথিবীকে জেনে নিন আপনার ভাষায়….24 Hrs Online Newspaper

রিচির নতুন ধারাবাহিক

Posted on July 11, 2014 | in বিনোদন | by

Richi_bg_300758468আবারও অভিনয়ে ব্যস্ত হচ্ছেন রিচি সোলায়মান। এখন তিনি নিয়মিত কাজ করছেন একক ও ধারাবাহিক নাটকে। তারই ধারাবাহিকতায় বাংলাভিশনে ১২ জুলাই শুরু হচ্ছে তার অভিনীত নতুন ধারাবাহিক ‘গপ্পো’। এর কাহিনীতে দেখা যাবে, খুবই সাহসী এবং প্রাণচঞ্চল মেয়ে রিচি। অন্যদিকে চঞ্চল ভীতু স্বভাবের। চার বছর ধরে প্রেম চলছে দু’জনের। পরিবারকে না জানিয়ে এক পর্যায়ে বিয়েও হয়। কিন্তু বিয়ের পরই উধাও হয়ে যায় চঞ্চল। রিচি গিয়ে হাজির হয় চঞ্চলের বাড়িতে। শ্বশুরবাড়িতে শুরু হয় তার নতুন সংগ্রাম। ধারাবাহিকটি লিখছেন শফিকুর রহমান শান্তনু, পরিচালনা করছেন হিমেল আশরাফ। ‘গপ্পো’ নাটকে রিচি অভিনয় করছেন মায়া চরিত্রে। এ ছাড়াও অভিনয় করেছেন চঞ্চল চৌধুরী, মাসুদ আলি খান, ডলি জহুর, নাজনীন চুমকি, অপর্ণা, মিশু সাব্বির, প্রাণ রায়, মারজুক রাসেল প্রমুখ। বাংলাভিশনে বৃহস্পতি থেকে শনিবার রাত ৯টা ৪৫ মিনিটে প্রচার হবে নাটকটি।

সর্বশেষ খবর

আজকের ছবি

www.facebook.com

Tag Cloud