April 19, 2026
প্রতিবেদক: অভিনেতা কাবিলার অবস্থা আশঙ্কাজনক। দীর্ঘদিন ধরে ক্যান্সারে ভুগছেন তিনি। এরই মধ্যে বাংলাদেশে ও ব্যাংককে কয়েক দফা চিকিৎসা করিয়েছেন। কিন্তু অবস্থার তেমন উন্নতি হয়নি। গলায় ক্যান্সার বলে সদ্য অভিনীত ছবিগুলোতে ডাবিংও করতে পারছেন না তিনি। ডাক্তারের পরামর্শে কাবিলা এখন নিজ বাড়িতে পুরোপুরি বিশ্রামে আছেন। এ বিষয়ে শিল্পী সমিতির সঙ্গে যোগাযোগ করা হলে সমিতির সভাপতি শাকিব খান বলেন, যেকোনো প্রয়োজনে কাবিলার পাশে থাকবে সমিতি। তাঁর পরিবারের সঙ্গে নিয়মিত যোগাযোগ রাখছি আমরা।’ পরিবারের সদস্যরা কাবিলার জন্য দোয়া চেয়েছেন সবার কাছে।