পৃথিবীকে জেনে নিন আপনার ভাষায়….24 Hrs Online Newspaper

ভারীবর্ষণে তলিয়ে গেছে বরিশাল নগরী

Posted on June 22, 2014 | in সারা দেশ | by

Barisal-Rain-often-creates-water-logging-paralyzing--normal-life-in-Barisal-city-6স্টাফ রির্পোটার, বরিশাল থেকে: মাত্র ৬ ঘন্টার বৃষ্টিতেই তলিয়ে গেছে বরিশালের বেশিরভাগ এলাকা। লন্ডভন্ড হয়ে গেছে বিদুৎ ব্যবস্থা। বহুস্থানে ভেঙ্গে পড়েছে গাছপালা, কাচা ঘর। নগরীর নিম্নাঞ্চলসহ অধিকাংশ সড়ক ও এলাকা এখন পানির নীচে। তলিয়ে গেছে শিক্ষা প্রতিষ্ঠানগুলোর মাঠ ও সামনের চত্তর। অনেক বস্তি এখন পানির নীচে। সব মিলিয়ে নগরীর ৮০ভাগ এলাকাই পানির নীচে। রোববার ভোর রাত খেকে শুরু হয় অবিরাম বৃষ্টি ও ঝড়ো হাওয়া। প্রচন্ড ঝড়ো বাতাসে কেপে উঠে বাড়ি ঘর। আতঙ্ক ছড়িয়ে পড়ে নগরবাসীর মাঝে। আবহাওয়া দপ্তর জানায় সকাল ৬টা থেকে দুপুর ১২টা পর্যন্ত বৃষ্টি হয়েছে ৭১ মিলি মিটার। বাতাসের গতিবেগ ছির ঘন্টায় ৫৬ কেিলামিটার। ৬ ঘন্টার বৃষ্টিতেই নগরীর অলিগলি পানির নেিচ তুলিয়ে গেছে। সবচেয়ে করুণ অবস্থা কীর্তনখোলা নদী তীরবর্তী পলাশপুর, চর বদনা, রসুলপুর, ভাটারখাল বস্তি এলাকায় হাটু সমেত পানি। ঘর থেকে বের হতে পারছেন না এলাকার মানুষ। পলাশপুরের শিক্ষা প্রতিষ্ঠানও পানির নীচে। বিদ্যুৎ বিভাগ জানিয়েছে, ঝড়ো বাতাসের কারনে ডালপালা ভেঙ্গে পড়ায় ব্যাপক ক্ষতি হয়েছে। ভোড় ৬টা থেকে বিদুৎ বিচ্ছিন্ন অবস্থায় রয়েছে অনেক এলাকা। সাগরে নিম্ন চাপের কারণে ছোট লঞ্চগুলো চলাচলের উপর নিষেধজ্ঞা জারি করা হয়েছে। মাছধরা ট্রলারগুলোও এখন ঘাটে বাধা। বৃষ্টি অব্যহত থাকলে বরিশাল মহানগরীর অবস্থা আরও নাজুক হয়ে পড়বে।

সর্বশেষ খবর

আজকের ছবি

www.facebook.com

Tag Cloud