পৃথিবীকে জেনে নিন আপনার ভাষায়….24 Hrs Online Newspaper

আমে ভাগ্য ফিরেছে লাখো মানুষের

Posted on June 19, 2014 | in ব্যবসা-অর্থনীতি, সারা দেশ | by

16_Mango_Kanshat_170613চাঁপাইনবাবগঞ্জ: চাঁপাইনবাবগঞ্জের কানসােট আমের বাজার l  চাঁপাইনবাবগঞ্জের কানসাট উপজেলার বিশ্বনাথপুরের রবিউল ইসলাম বছর বিশেক আগে মাত্র দুই হাজার ৭০০ টাকা নিয়ে আমের ব্যবসা শুরু করেছিলেন। এর পর থেকেই চলছে তাঁর আমের ব্যবসা। লাভ হয়েছে, ব্যবসাও বাড়িয়েছেন। এখন তাঁর পঁুজি ২০ লাখ টাকারও বেশি। আম বিক্রি করেই বানিয়েছেন পাকা বাড়ি। রবিউলের ভাষায়, ‘আমই আমার জীবন বদলে দিয়েছে।’ অল্প পঁুজি দিয়ে আমের ব্যবসা শুরু করে এখন কোটি টাকার ব্যবসা করেন—কানসাটজুড়ে এমন ব্যবসায়ী অনেক মিলবে। রবিউল ইসলাম তেমনি একজন। এই রবিউল ইসলামরা আম-বাণিজ্যের মাধ্যমে নিজেদের ভাগ্য যেমন ফিরিয়েছেন, তেমনি চাঁপাইনবাবগঞ্জ ও রাজশাহীতে গড়ে তুলেছেন এক ধরনের আমের অর্থনীতি। আর আমকে ঘিরে গড়ে ওঠা এই অর্থনীতির আকার প্রতিবছরই বাড়ছে। সারা দেশে ঠিক কত টাকার আম-বাণিজ্য হয়, এর কোনো সঠিক তথ্য ব্যবসায়ীদের কাছে নেই। তবে বিভিন্ন পর্যায়ের ব্যবসায়ীদের সঙ্গে আলাপ করে জানা গেছে, এ বছর আনুমানিক সাড়ে তিন হাজার কোটি টাকার আম-বাণিজ্য হওয়ার আশা করেছিলেন তাঁরা। কিন্তু ফরমালিন আতঙ্কে এ বছর কাঙ্ক্ষিত বাণিজ্য না হওয়ার আশঙ্কাও করছেন ব্যবসায়ীরা। তিন-চার বছর আগেও আমকেন্দ্রিক বাণিজ্যের পরিমাণ ছিল এক থেকে দেড় হাজার কোটি টাকা। শুধু তা-ই নয়, আমবাগানে কর্মরত ব্যক্তি, আম পরিবহন, খুচরা পর্যায়ে বিক্রি মিলিয়ে দেশে কর্মসংস্থান হয়েছে দেড় থেকে দুই লাখ মানুষের। অন্যদিকে, আম প্রক্রিয়াজাত করে ম্যাংগো ড্রিংকস ও আচার-চাটনির মতো পণ্যও তৈরি করছে বিভিন্ন প্রতিষ্ঠান। এসব পণ্য বিদেশে রপ্তানিও হচ্ছে বেশ। গত অর্থবছরের রপ্তানি ছিল ১১৫ কোটি টাকার। এই আম প্রক্রিয়াজাতকরণের সঙ্গেও যুক্ত আছে আনুমানিক আরও অর্ধলাখ মানুষ।
জাতিসংঘের কৃষি ও খাদ্য সংস্থা (এফএও) গত ফেব্রুয়ারিতে বিশ্বব্যাপী আমের উৎপাদনের একটি তথ্য প্রকাশ করে। তাতে বলা হয়েছে, বাংলাদেশে গত বছর নয় লাখ ৪৫ হাজার টন আম উৎপাদিত হয়েছে। বর্তমানে বিশ্বের আম উৎপাদনকারী দেশগুলোর মধ্যে বাংলাদেশের স্থান নবম। আর বিশ্বে আম উৎপাদনকারী শীর্ষ দেশ হচ্ছে ভারত। দেশটিতে আম উৎপাদিত হয় এক কোটি ৫৫ লাখ টন। দেশে অর্ধশতাধিক প্রজাতির আম উৎপন্ন হয়। এর মধ্যে ল্যাংড়া, ফজলি, ক্ষীরসাপাত, হিমসাগর, লক্ষ্মণভোগ, মোহনভোগ, গোপালভোগ ও বোম্বাই রয়েছে জনপ্রিয়তার শীর্ষে।
অর্থনৈতিক কর্মকাণ্ড: দেশে এ বছর কত লাখ টন আম উৎপাদিত হয়েছে সে তথ্য পেতে আরও সময় লাগবে। তবে ধারণা করা হচ্ছে, আমের উৎপাদন নয় লাখ টনের আশপাশে থাকবে।
চাঁপাইনবাবগঞ্জের কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের কর্মকর্তাদের ধারণা, এই জেলায় এবার দুই লাখ টনের সামান্য বেশি আম উৎপন্ন হতে পারে। এই আম বেচাকেনা হলে টাকার অঙ্কে তা হাজার কোটি টাকা ছাড়াবে। তবে স্থানীয় ব্যবসায়ীরা বলছেন, চাঁপাইনবাবগঞ্জে অন্তত তিন লাখ টন আম উৎপন্ন হয়। এ থেকে আয় হয় আনুমানিক দুই হাজার কোটি টাকা।
চাঁপাইনবাবগঞ্জে ছোট-বড় ৩০টি আমের বাজার রয়েছে। এর মধ্যে বড় বাজার চারটি কানসাট আম বাজার, ভোলাহাট আম ফাউন্ডেশন বাজার, রহনপুর রেলস্টেশন আম বাজার ও চাঁপাইনবাবগঞ্জ সদরঘাট আম বাজার। কানসাটের বাজারটি দেশের সবচেয়ে বড় আমের বাজার। এই বাজারে আমের আড়ত আছে ৩৫০টি।
কানসাট আম আড়তদার সমিতির নেতারা বলছেন, বাগানমালিকদের কাছ থেকে আম আড়তে আসার পর সেগুলো চলে যাচ্ছে ঢাকা, চট্টগ্রাম, কুমিল্লা, যশোর, খুলনাসহ দেশের বিভিন্ন স্থানে। তবে বেশির ভাগ আম যাচ্ছে ঢাকায়। আম পরিবহনের জন্য ট্রাক ড্রাইভার ও তাঁর সহকারীরা এখন ব্যস্ত সময় পার করছেন। বড় ও মাঝারি আকারের ট্রাকের পাশাপাশি

সর্বশেষ খবর

আজকের ছবি

www.facebook.com

Tag Cloud