পৃথিবীকে জেনে নিন আপনার ভাষায়….24 Hrs Online Newspaper

মূল্য তালিকা প্রদর্শন না করলে লাইসেন্স বাতিল

Posted on June 19, 2014 | in ব্যবসা-অর্থনীতি | by

ঢাকা: বাজারের প্রতিটি দোকানে নিত্য প্রয়োজনীয় পণ্যের মূল্য তালিকা সহজে দর্শনীয় স্থানে টাঙ্গিয়ে রাখা এবং পণ্য ক্রয়-বিক্রয়ের সময় পাকা রশিদ সরবরাহের নির্দেশ দিয়েছে বাণিজ্য মন্ত্রণালয়। একই সঙ্গে প্রতিটি পণ্য খুচরা নির্ধারিত মূল্যে বিক্রয় করতে হবে। ঢাকাসহ সারা দেশে এ নির্দেশনা কার্যকর হবে। বৃহস্পতিবার এ সংক্রান্ত এক নির্দেশনা জারি করেছে বাণিজ্য মন্ত্রণালয়। এতে বলা হয়, বাণিজ্য মন্ত্রণালয়ের অধীন জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদফতর এবং প্রতিটি জেলা প্রশাসনের বাজার মনিটরিং টিম নিয়মিতভাবে এসব মূল্য তালিকা তদারকি করবে। যেসব প্রতিষ্ঠান ও ব্যক্তি সরকারের এ নির্দেশনা অমান্য করবেন তাদের বিরুদ্ধে কঠোর আইনগত শাস্তিমূলক ব্যবস্থা গ্রহণসহ লাইসেন্স/নিবন্ধন সাময়িকভাবে বাতিল এবং পণ্য বাজেয়াপ্ত করা হবে। বাণিজ্য মন্ত্রণালয় জানায়, আসন্ন পবিত্র রমজান মাস উপলক্ষে নিত্য প্রয়োজনীয় পণ্য সামগ্রী বিশেষ করে আদা, ছোলা, ডাল, ডাবলির মজুত, সরবরাহ ও মূল্য স্থিতিশীল রাখার বিষয়ে বাণিজ্য মন্ত্রণালয় বুধবার এসব পণ্যের আমদানিকারক এবং পাইকারি ব্যবসায়ীদের সঙ্গে এক জরুরি সভা করে। সভায় ব্যবসায়ীরা সরকারকে নিশ্চয়তা দিয়ে বলেন, এসব নিত্য প্রয়োজনীয় পণ্যের মজুত ও সরবরাহ স্বাভাবিক রয়েছে।HD (87) রমজান মাসকে সামনে রেখে প্রয়োজনীয় পণ্য আমদানি করা হয়েছে। পবিত্র রমজান মাসে কোনো ধরনের পণ্যের মূল্যবৃদ্ধি পাবে না এবং সরবরাহ কম হবে না বলেও আশ্বাস দিয়েছেন তারা। ব্যবসায়ীরা জানিয়েছেন, বর্তমানে চাহিদার তুলনায় অনেক বেশি মজুত রয়েছে। বাণিজ্য মন্ত্রণালয়ের সচিবের দায়িত্বে থাকা অতিরিক্ত সচিব এ টি এম মুর্তজা রেজা চৌধুরীর সভাপতিত্বে সভায় মন্ত্রণালয়ের অতিরিক্ত সচিব (আমদানি) ড. রুহুল আমীন সরকার, টিসিবির চেয়ারম্যান ব্রিগেডিয়ার জেনারেল সরোয়ান জাহান, জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদফতরের মহাপরিচালক মো. আবুল হোসেন মিঞা ছাড়াও আমদানিকারক, ব্যবসায়ী প্রতিনিধি এবং বাংলাদেশ ব্যাংক, টেরিফ কমিশন, বিভিন্ন গোয়েন্দা সংস্থার প্রতিনিধি উপস্থিত ছিলেন।

সর্বশেষ খবর

আজকের ছবি

www.facebook.com

Tag Cloud