পৃথিবীকে জেনে নিন আপনার ভাষায়….24 Hrs Online Newspaper

র‌্যাব প্রাতিষ্ঠানিকভাবে দুর্নীতিগ্রস্ত: ফখরুল

Posted on June 19, 2014 | in রাজনীতি | by

c5e4330046f815be99a93f5d90892514-19-06-21নিজস্ব প্রতিবেদক: নয়াপল্টনে দলের কেন্দ্রীয় কার্যালয়ে বিএনপির সমর্থক হিন্দু-বৌদ্ধ-খ্রিষ্টান ঐক্য পরিষদের নেতাদের সঙ্গে বৈঠক করেন মির্জা ফখরুল। প্রাতিষ্ঠানিকভাবে দুর্নীতিগ্রস্ত হয়ে পড়েছে বলে দাবি করেছেন বিএনপির ভারপ্রাপ্ত মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। তিনি আবারও এ বাহিনীর বিলুপ্তি দাবি করেছেন। বৃহস্পতিবার সকালে নয়াপল্টনে দলের কেন্দ্রীয় কার্যালয়ে এক বৈঠক শেষে সাংবাদিকদের এ কথা বলেন ফখরুল। এর আগে বিএনপির সমর্থক হিন্দু-বৌদ্ধ-খ্রিষ্টান ঐক্য পরিষদের নেতাদের সঙ্গে বৈঠক করেন বিএনপির এই নেতা। নারায়ণগঞ্জে সাত খুনের ঘটনায় র‌্যাবের সাবেক কর্মকর্তা তারেক সাঈদের স্বীকারোক্তিমূলক জবানবন্দি দেওয়ার বিষয়টি উল্লেখ করে মির্জা ফখরুল বলেন, বিএনপি অনেক আগে থেকেই বলে আসছে, র‌্যাব টাকার বিনিময়ে অন্যায় কাজে জড়িয়ে পড়ছে। তাদের বিলুপ্ত করা উচিত। র‌্যাব বিলুপ্ত করে একটি ‘ইফেক্টিভ’ বাহিনী গড়ে তুলতে হবে, যারা এ ধরনের অন্যায় কাজে জড়িত হবে না। শেরেবাংলা নগর থেকে জিয়াউর রহমানের কবর স্থানান্তরের বিষয়ে এক প্রশ্নের জবাবে মির্জা ফখরুল বলেন, তাঁরা এ বিষয়ে এখনো আনুষ্ঠানিক কিছু জানেন না। তাই এ নিয়ে কোনো মন্তব্যও করতে চান না।

সর্বশেষ খবর

আজকের ছবি

www.facebook.com

Tag Cloud