পৃথিবীকে জেনে নিন আপনার ভাষায়….24 Hrs Online Newspaper

‘১০ এ ৬’ পাচ্ছে আর্জেন্টিনা

Posted on June 16, 2014 | in খেলাধুলা | by

2373154_big-lndলেসান্দ্রো সাবেলাজয় দিয়েই শুরু হয়েছে আর্জেন্টিনার বিশ্বকাপ মিশন। দীর্ঘ অপেক্ষার পর বিশ্বকাপে গোল পেয়েছেন লিওনেল মেসি। আর্জেন্টিনার জয়ে মেসির গোল। মনে হতে পারে সব চাওয়াই পূর্ণ হয়েছে আর্জেন্টিনার। কিন্তু নবাগত বসনিয়ার বিপক্ষে ২-১ গোলের জয়ে কী খুশি হতে পেরেছেন আর্জেন্টিনার সমর্থকেরা? কোচ আলেসান্দ্রো সাবেলা কিন্তু সন্তুষ্ট হতে পারেননি। নিজেদের পারফরম্যান্স বিচার করতে গিয়ে দলকে ১০-এর মধ্যে ৬ নম্বর দিয়েছেন আর্জেন্টাইন কোচ। ফেবারিটের তকমা জড়িয়েই এবারের বিশ্বকাপে অংশ নিয়েছে আর্জেন্টিনা। আকাশি-সাদাদের শুরুটাও হয়েছিল খুব ভালোভাবেই। মাত্র তিন মিনিটের মাথায় সিয়াদ কোলাসিনাচের আত্মঘাতী গোলে এগিয়ে গিয়েছিল ‘আলবিসেলেস্তে’রা। কিন্তু পরের ৪২ মিনিট মেসিদের খেলা সন্তুষ্ট করতে পারেনি কাউকেই। এসময় বলার মতো কোনো আক্রমণ ছিল না, ছিল না প্রতিপক্ষকে চেপে ধরার কোনো তাগাদাও। অজস্র ভুল পাস আর বল খোয়ানোর প্রবণতা এসময় বিরক্তিই তুলেছে সমর্থকদের মনে। এই সময়ে বসনিয়ার আক্রমণের তোড়ে আর্জেন্টিনা গোল খেয়ে গেলেও অবাক হওয়ার কিছু থাকত না।

এই মারাকানাতেই বিশ্বকাপের ফাইনাল। ১৩ জুলাই ঐতিহ্যবাহী এই মাঠে যদি থাকতেই হয় তাহলে যে অনেক ভুলত্রুটি শুধরে নিতে হবে সেটা ম্যাচ শেষে স্বীকারও করেছেন কোচ সাবেলা, ‘প্রথম ও দ্বিতীয়ার্ধের খেলা বিশ্লেষণ করে আমি নিজেদের ১০ এর মধ্যে ৬ নম্বর দেব। আমাদের অনেক উন্নতি করতে হবে। যার একটা বড় অংশের দায়িত্ব আমার নিজের।’

প্রথমার্ধে অবশ্য আর্জেন্টিনার অগোছালো ফুটবলের দায় কিছুটা হলেও নিতে হচ্ছে কোচ সাবেলাকে। তিনিই খেলার প্রথম ৪৫ মিনিট দলকে খেলিয়েছেন ৫-৩-২ পদ্ধতিতে। পরীক্ষামূলক এই কৌশলে সফল হতে পারেননি আর্জেন্টিনার ফুটবলাররা। দ্বিতীয়ার্ধের শুরুতেই পুরোনো ৪-৩-৩ পদ্ধতিতে হিগুয়েইন ও ফার্নান্দো গ্যাগোকে মাঠে নামান সাবেলা। ফিরে যান ৪-৩-৩ ফরমেশনে। হিগুয়েইন ও ফার্নান্দো গ্যাগোকে মাঠে নামিয়ে ফিরিয়ে আনেন গতি। তাঁর সিদ্ধান্তটি যে সঠিক ছিল তার প্রমাণ হাতে হাতেই পেয়ে যান কিছুক্ষণের মধ্যে। ৬৫ মিনিটের মাথায় দারুণ এক গোল করে তার প্রমাণও রেখেছেন মেসি। হিগুয়েইনের সঙ্গে ওয়ান-টু-ওয়ান খেলে, দুজন ডিফেন্ডারকে কাটিয়ে জোরালো শটে বল পাঠিয়েছেন বসনিয়ার জালে।

গ্রুপ পর্বের বাকি দুটি ম্যাচ আর্জেন্টিনাকে খেলতে হবে ইরান ও নাইজেরিয়ার বিপক্ষে। দ্বিতীয় রাউন্ডের টিকিট পেতেও হয়তো খুব বেশি সমস্যার মুখোমুখি হতে হবে না শিরোপার অন্যতম প্রধান ফেবারিটদের। কিন্তু নকআউট পর্বে বড় দলগুলোর বাধা জয় করার জন্য নিশ্চিতভাবেই আরও সতর্ক হতে হবে মেসিদের। এএ

সর্বশেষ খবর

আজকের ছবি

www.facebook.com

Tag Cloud