April 24, 2026
স্টাফ রিপোর্টার | আগামী রমজান মাসে সরকারি, আধা-সরকারি ও স্বায়ত্তশাসিত প্রতিষ্ঠানের অফিস সময় হবে সকাল নয়টা থেকে বেলা সাড়ে তিনটা পর্যন্ত। এর মধ্যে নামাজের জন্য বেলা সোয়া একটা থেকে ১৫ মিনিটের বিরতি রাখা হয়েছে। খবর ইউএনবির সোমবার প্রধানমন্ত্রী শেখ হাসিনার সভাপতিত্বে মন্ত্রিসভার বৈঠকে এ সময়সূচি নির্ধারণ করা হয়। তবে সুপ্রিম কোর্ট, ব্যাংক, ইন্স্যুরেন্স কোম্পানি, বাংলাদেশ রেলওয়ে, পোস্ট অফিস এবং এ ধরনের প্রতিষ্ঠানগুলো নিজেদের সুবিধামতো সময়সূচি নির্ধারণ করবে।