পৃথিবীকে জেনে নিন আপনার ভাষায়….24 Hrs Online Newspaper

‘লাখো কণ্ঠে সোনার বাংলা’: গিনেজ বুকে স্থান করে নিল বাংলাদেশ

Posted on April 9, 2014 | in জাতীয় | by

Capture12ঢাকা:  লাখো কন্ঠে উচ্চারিত জাতীয় সঙ্গীতের রেকর্ড এখন বাংলাদেশের। বুধবার গিনেজ বুক অফ ওয়াল্ড কর্তৃপক্ষ এই রেকর্ড গড়ার বিষয়টি নিশ্চিত করেছেন। গত ২৬ মার্চ স্বাধীনতা দিবসে বিশ্ব রেকর্ডের লক্ষ্যে জাতীয় প্যারেড গ্রাউন্ডে ২ লাখ ৫৪ হাজার ৬৮১ জন একসাথে জাতীয় সংগীত গায়। সেদিন বেলা ১১টা ২০ মিনিটে গাওয়া হয় গানটির প্রথম ১০ লাইন।
প্রধানমন্ত্রী শেখ হাসিনা, মন্ত্রিপরিষদের সদস্যবৃন্দ, সাংসদ, সামরিক-বেসামরিক কর্মকর্তা, রাজনীতিবিদ, বিশিষ্ট নাগরিক, সাংস্কৃতিক ব্যক্তিত্ব, সেনাসদস্য, স্কুল-কলেজ ও বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী, পোশাকশ্রমিকসহ বিভিন্ন শ্রেণী-পেশার লাখো মানুষ প্যারেড গ্রাউন্ডে উপস্থিত হয়ে জাতীয় সংগীত গেয়েছেন।
গত ফেব্র“য়ারি মাসের শেষার্ধে সারা দেশে ‘লাখো কণ্ঠে সোনার বাংলা’ কর্মসূচি নিয়ে কর্মতৎপরতা শুরু হয়। শুদ্ধ করে জাতীয় সংগীত গাওয়ার জন্য, সঠিক সুরে গাওয়া জাতীয় সংগীতের অডিও রেকর্ড শিক্ষা মন্ত্রণালয়ের ব্যবস্থাপনায় জেলা ও উপজেলা প্রশাসনের মাধ্যমে সব শিক্ষাপ্রতিষ্ঠানে পাঠানো হয়। সেই অডিও থেকে সঠিক সুরে জাতীয় সংগীত গাওয়ার প্রশিক্ষণ ও মহড়া হয়েছে সারা দেশে। সশস্ত্র বাহিনী বিভাগের সহায়তায় সংস্কৃতি মন্ত্রণালয় এই আয়োজনটি বাস্তবায়ন করেছে।

সর্বশেষ খবর

আজকের ছবি

www.facebook.com

Tag Cloud