May 7, 2026
ঢাকা: মালিবাগ চৌধুরীপাড়ায় পেট্টোল বোমা নিক্ষেপের মামলায় ছয় মাসের জামিন পেয়েছেন বিএনপির ভারপ্রাপ্ত মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। তার আইনজীবীরা জানিয়েছেন, সব মামলায় জামিন পাওয়ায় এখন আর তার কারামুক্তিতে বাধা নেই। সোমবার বিচারপতি বিচারপতি বোরহান উদ্দিন ও কেএম কামরুল কাদেরের বেঞ্চ তার জামিন মঞ্জুর করেন। এর মধ্য দিয়ে ফখরুলের বিরুদ্ধে থাকা চারটি মামলাতেই জামিন পাওয়ায় তাঁর কারামুক্তিতে আইনগত কোনো বাধা নেই ।
এর আগে এ মামলায় গত ৩ এপ্রিল এই মামলায় তার জামিন আবেদন নাকচ করেছিলেন ঢাকার মহানগর দায়রা জজ আদালতের বিচারক মো. জহুরুল হক।গত বছরের ৩০ নভেম্বর মালিবাগের চৌধুরীপাড়ায় পেট্রলবোমা নিক্ষেপের ঘটনায় ১ ডিসেম্বর রমনা থানায় মামলা হয়। এ মামলায় আজ মির্জা ফখরুল জামিনের আবেদন করেন। আদালতে তাঁর পক্ষে ছিলেন আইনজীবী মওদুদ আহমদ, জয়নুল আবেদিন ও সগীর হোসেন। আর রাষ্ট্রপক্ষে ছিলেন ডেপুটি অ্যাটর্নি জেনারেল মো. সেলিম।
অবরোধে নাশকতা ও হত্যার অভিযোগে শাহবাগে একটি ও রমনা থানায় করা তিনটি মামলায় মির্জা ফখরুলকে গ্রেপ্তার দেখানো হয়। এসব মামলায় মির্জা ফখরুল ১৬ মার্চ নিম্ন আদালতে আত্মসমর্পণ করলে আদালত তাঁকে কারাগারে পাঠান। এর মধ্যে ২৭ মার্চ রমনা থানার দুটি মামলার একটিতে হাইকোর্ট থেকে ও অন্যটিতে নিম্ন আদালত থেকে জামিন পান মির্জা ফখরুল। শাহবাগ থানার মামলায় ৩ এপ্রিল তাঁর জামিন মঞ্জুর করেন ঢাকা মহানগর দায়রা জজ মো. জহুরুল হক ।মির্জা ফখরুলের আইনজীবী সগীর হোসেন জানান, হাইকোর্ট থেকে দুটি মামলায় ও নিম্ন আদালত থেকে দুটি মামলায় মির্জা ফখরুলের জামিন মঞ্জুর হওয়ায় তাঁর কারামুক্তিতে আইনগত কোনো বাধা নেই। অবরোধের মধ্যে ৩০ নভেম্বর মালিবাগে বোমা হামলায় বাসের চালক নিহত হয়। ফখরুলের বিরুদ্ধে ওই ঘটনার উস্কানি দেয়ার অভিযোগ আনা হয়েছিল।
এর আগে বাংলামোটরে পুলিশ হত্যা মামলা, পরীবাগে বাসে পেট্রোল বোমা ছুড়ে মানুষ হত্যা ও নাশকতার ঘটনায় দায়ের করা মামলায়ও জামিন পান ফখরুল। বর্তমানে বিএনপির এই নেতা কাশিমপুর কারাগারে রয়েছেন।