পৃথিবীকে জেনে নিন আপনার ভাষায়….24 Hrs Online Newspaper

‘ক্লিনিক্যালি ডেড’ এমপি হিরণ

Posted on March 27, 2014 | in রাজনীতি | by

b15141সিঙ্গাপুর: হঠাৎ অসুস্থ হয়ে পড়া সিঙ্গাপুরের মাউন্ট এলিজাবেথ হাসপাতালে চিকিৎসাধীন বরিশাল সিটি করপোরেশনের সাবেক মেয়র ও সদর আসনের বর্তমান সংসদ সদস্য শওকত হোসেন হিরণকে চিকিৎসকরা ‘ক্লিনিক্যালি ডেড’ ঘোষণা করেছেন। যেকোনো মুহূর্তে তাঁর লাইফ সাপোর্ট খুলে ফেলারও ইঙ্গিত দিয়েছেন তারা।

নির্ভরযোগ্য একটি সূত্র এ তথ্য নিশ্চিত করেছে। এর আগে রোববার ভোরে গুরুতর অসুস্থ অবস্থায় রাজধানীর অ্যাপোলো হাসপাতালে ভর্তি করা হয় হিরণকে। শনিবার রাতে বরিশাল ক্লাবের সামনে হিরণের ব্রেইন স্ট্রোক হয়। এতে তিনি ঘটনাস্থলে পড়ে গিয়ে মাথায় গুরুতর আঘাত পেয়ে অচেতন হয়ে পড়েন। পরে ঢাকার অ্যাপোলো হাসপাতালে তার শরীরে অস্ত্রোপচার করা হয়। টানা সোয়া দুই ঘণ্টা অস্ত্রোপচার শেষে আইসিইউ’তে চিকিৎসকদের নিবিড় পর্যবেক্ষণে ছিলেন হিরণ। অ্যাপোলো হাসপাতাল সূত্র জানায়, মাথার মধ্যে রক্ত জমে থাকায় ও রক্তক্ষরণ বন্ধ না হওয়ায় হিরণের মস্তিষ্কে অস্ত্রোপচার করা হয়।

কিন্তু এরপরও অবস্থার কোনো উন্নতি না হওয়ায় সোমবার রাতে হিরণকে উন্নততর চিকিৎসার জন্য সিঙ্গাপুর নিয়ে যাওয়া হয়। সেখানে মাইন্ট এলিজাবেথ হাসপাতালে নেওয়া মাত্র কর্তব্যরত চিকিৎসকরা জানান, ৪ ঘণ্টার মধ্যে অস্ত্রপচার করতে হবে। না হলে যেকোনো বিপদ ঘটে যেতে পারে। পরবর্তীতে হিরণের স্ত্রী জেবুন্নেছা আফরোজের অনুমতি সাপেক্ষে অস্ত্রপচার চালান চিকিৎসকরা।

বাংলাদেশ সময় সকাল ৮টায় শওকত হোসেন হিরণের অস্ত্রপচার শেষ হয়। এরপরই সেখানের ডাক্তাররা জানিয়েছিলেন, তিনি বিপদমুক্ত। স্বাভাবিকভাবে শ্বাসপ্রশ্বাস নিতে পারলেও ডাক্তাররা পুরোপুরি নিশ্চিত হতে তাঁকে ৭২ ঘণ্টার পর্যবেক্ষণে রেখেছিলেন।

সর্বশেষ খবর

আজকের ছবি

www.facebook.com

Tag Cloud