পৃথিবীকে জেনে নিন আপনার ভাষায়….24 Hrs Online Newspaper

শহীদদের প্রতি রাষ্ট্রপতি ও প্রধানমন্ত্রীর শ্রদ্ধা

Posted on March 26, 2014 | in জাতীয় | by

acting-president-and-pm_30655সাভার: ৪৪তম স্বাধীনতা ও জাতীয় দিবসে বিনম্র শ্রদ্ধা জ্ঞাপন করেছেন রাষ্ট্রপতি অ্যাডভোকেট আব্দুল হামিদ ও প্রধানমন্ত্রী শেখ হাসিনা। বুধবার ভোরে সাভার স্মৃতিসৌধে ৩১ বার তোপধ্বনির মাধ্যমে স্বাধীনতার ৪৪তম বার্ষিকীর কর্মসূচি শুরু হয়। ভোর পাঁচটা ৫০ মিনিটে রাষ্ট্রপতি আবদুল হামিদ ও প্রধানমন্ত্রী শেখ হাসিনা জাতীয় স্মৃতিসৌধের বেদিতে ফুল দিয়ে বীর শহীদদের প্রতি শ্রদ্ধা জানান। সশস্ত্র বাহিনীর একটি চৌকস দল এ সময় গার্ড অব অনার প্রদান করে। বিউগলে বেজে ওঠে করুণ সুর। এরপর দলের নেতা-কর্মীদের নিয়ে আওয়ামী লীগের পক্ষ থেকে শ্রদ্ধা নিবেদন করেন শেখ হাসিনা।

এরপর বিরোধীদলীয় নেতা রওশান এরশাদ দলের নেতা-কর্মীদের নিয়ে ফুল দিয়ে শ্রদ্ধা জানান। সকাল সাতটা ৫০ মিনিটে জাতীয় পার্টির চেয়ারম্যান এইচ এম এরশাদ দলের মহাসচিব রুহুল আমিন হাওলাদারকে নিয়ে শ্রদ্ধা জানান। এ ছাড়া বীরশ্রেষ্ঠ পরিবার ও যুদ্ধাহত মুক্তিযোদ্ধা, মন্ত্রিপরিষদের সদস্য, সাংসদ, বিদেশি কূটনীতিক ও পর্যায়ক্রমে বিভিন্ন সংগঠনের পক্ষ থেকে পুষ্পস্তবক অর্পণ করা হয়। এরপর সর্বস্তরের মানুষের শ্রদ্ধা নিবেদনের জন্য স্মৃতিসৌধ উন্মুক্ত করে দেয়া হয়। সকাল থেকে সেখানে মানুষের ঢল নামলেও অন্যবারের তুলনায় কিছুটা কম।

সর্বশেষ খবর

আজকের ছবি

www.facebook.com

Tag Cloud